Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ ২ চাঁদাবাজ গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ শহরের তালিকাভুক্ত ২ সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার কালাইশ্রীপাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কালাইশ্রীপাড়া মহল্লার মাজেদুল আকবর তুলিপ-(৩০) এবং কাজীপাড়া মহল্লার নুর মোহাম্মদ সোহেল-(২৬)। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, গ্রেপ্তারকৃতরা শহরের পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares