|
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ শহরের তালিকাভুক্ত ২ সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার কালাইশ্রীপাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কালাইশ্রীপাড়া মহল্লার মাজেদুল আকবর তুলিপ-(৩০) এবং কাজীপাড়া মহল্লার নুর মোহাম্মদ সোহেল-(২৬)। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। |