Main Menu

‘ধর্মের নামে হত্যা ও নারী নির্যাতনকারীদের প্রতিহত করতে হবে’ পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি(ভিডিও)

[Web-Dorado_Zoom]


মনিরুজ্জামান পলাশ  : পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা ধর্মের নামে হত্যা ও নারী নির্যাতন করে তাদেরকে প্রতিহত করতে হবে। একাত্তরে যেমন প্রতিহত করা হয়েছিল তেমনি দুই হাজার তের সালেও এদের প্রতিহত করতে হবে। আজকের বৈষম্যহীন সমাজ একাত্তরের চেতনারই একটা সফল বাস্তবায়ন।’ তিনি  শুক্রবার রাতে ব্রাহ্ম‏ণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

 

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘একাত্তরের গণহত্যার কথা মনে না রেখে আজ যারা ওই গণহত্যার সঙ্গে জড়িতদের পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।’ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত আজকের তরুণ প্রজন্ম তা শিখিয়ে দিয়েছে।’
শুক্রবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বাবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

 

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদদাদুল বারী, সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীরপ্রতীক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares