Main Menu

আখাউড়ায় ট্রাক খাদে ॥ নিহত-২

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার টানমান্দাইল এলাকায়। নিহতরা হচ্ছেন-জেলার সরাইল উপজেলার বাসিন্দা কুদ্দুস মিয়া-(৪০) এবং আবু বক্কর-(২৮)।
এ ব্যাপারে আখাউড়া থানার এস.আই মোঃ আযহারুল ইসলাম বলেন, শুক্রবার রাতে একটি ট্রাক উপজেলার ধরখার এলাকার দিকে যাওয়ার পথে টানমান্দাইল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে খাদ থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares