Main Menu

February, 2013

 

বিজয়নগরে ৬১ কেজি গাঁজা সহ আটক এক

র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৩/২/১৩ ইং তারিখ ০২.৪৫ ঘটিকায় বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন দুলালপুর  এলাকা হইতে ৬১ কেজি গাঁজা সহ ০১ জন আসামীকে আটক করে।  আটককৃত আসামী নাম মোঃ হেলাল উদ্দিন (২২), পিতা-হাজী আব্দুল আউয়াল, সাং-মহেষপুর, থানা-বিজয়নগর, জেলাঃ বি-বাড়ীয়া।। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানায় ০১টি মামলা দায়ের করা হয়।


আশুগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ-সমাবেশ,মহাসড়ক অবরোধ

প্রতিনিধি : সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা উপজেলার গোলচত্বর এলাকায় সকাল ১১টা থেকে টানা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ শেষে গোলচত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধে বক্তৃব্য রাখেন সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামীলীগ নেতা অধ্য শাহজাহান আলম সাজু, শাহ মো. মফিজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সি, ছাত্রলীগ সভাপতি মো. মতিউর রহমানRead More


সরাইলে ২২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২২ কেজি ভারতীয় গাঁজাসহ আবুল কালাম (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম সদর উপজেলার দক্ষিণ সুহিলপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পলিথিন এবং ছালার চট দিয়ে মোড়ানো তিনটি বান্ডিলে ২২ কেজি গাঁজা পাচার করছিলো। এ ব্যাপারে মামলা হয়েছে।’


ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা প্রধানদের জরুরি বৈঠক,হরতালে সমর্থন-মঙ্গলবার মহাসমাবেশের ঘোষণা

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদী জনতার পূর্ব নির্ধারিত মহাসমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে অবশেষে শুক্রবার রাতে তৌহিদী জনতার মহাসমাবেশ স্থগিত করা হয়। শনিবার জেলার শতাধিক মাদ্রাসার প্রিন্সিপালগণ জরুরি বৈঠকে আজকের হরতালকে সমর্থন এবং মঙ্গলবার পৌর মুক্ত মঞ্চে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়েছে। আল্লাহ, রাসুল এবং নামাজসহ ইসলামের মৌলিক বিষয়ে কতিপয় ব্লগার কর্তৃক অবমাননাকর কটুুক্তির প্রতিবাদে এ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। জানা যায়, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় জেলার শতাধিক মাদ্রাসার প্রিন্সিপালগণ জরুরি বৈঠকে মিলিত হন। আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতাRead More


আগামীকালের এসএসসি পরীক্ষা শুক্রবার ৯টায় অনুষ্ঠিত হবে

আগামীকালের এসএসসি পরীক্ষা শুক্রবার ৯টায় অনুষ্ঠিত হবে। রাজধানীসহ সারাদেশে ব্যাপক সংঘাত সহিংসতার পর ‘কর্মসূচিতে বাধা’ অভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল। ওইদিন এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগের পরীক্ষা রয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকের দুটি এটিএম বুথ ভাংচুর

মনিরুজ্জামান পলাশ : শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকের দুটি এটি এম বুথ ভাংচুর ভাংচুর করেছে এক দল দুর্বৃত্ত। সন্ধ্যা ৭ টার দিকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা কোর্টরোডস্থ কার্যালয়ের নিচে অবস্থিত একটি ও আশিক প্লাজা মার্কেটে অবস্থিত একটি বুথ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এটিএম বুথের নিরাপত্তা কর্মী জহির মিয়া বলেন, সন্ধ্যায় একদল যুবক মিছিল করতে করতে বুথের দিকে আসে এবং তাদের হাতে থাকা ক্রিকেট খেলার ষ্ট্যাম্প দিয়ে ভাংচুর চালায় । আমি সাথে সাথে গেট বন্ধ করে দেয়ার তারা উপরে (ব্যাংকে ) উঠতে পারেনি। অন্যদিকে আশিক প্লাজাস্থRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার-৪

শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্যবাহী একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রামরাইল বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া মহল্লার মোঃ মহিবুর রহমানের ছেলে মোঃ রুবেল-(২৫), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কচুবুনিয়া গ্রামের  মোহাম্মদ মিয়ার ছেলে পিয়ার আলম-(২০), একই এলাকার জিয়াউল হকের ছেলে আয়েছ মিয়া- (২১) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে মোঃ মজনু মিয়ার ছেলে ওয়াসিম- (২০)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতRead More


দীর্ঘ ১০ বছর পর,রবিবার জেলা ছাত্রলীগের সম্মেলন,সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৫ প্রার্থী মাঠে

মনিরুজ্জামান পলাশ : দু-দফা তারিখ পরিবর্তন শেষে দীর্ঘ প্রায় ১০ বছর পর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে মোট ২৫জন ছাত্র নেতা তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন। রবিবার দুপুর তিনটায় স্থানীয় আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য ছায়েদুল হক,Read More


জামায়াত-শিবিরের তান্ডবে প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল সমাবেশ

শুক্রবার সারা দেশে জামায়াত-শিবিরের তান্ডব, জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনার, জাগরণ মঞ্চ ভাংচুর, মসজিদে অগ্নিসংযোগ, সাংবাদিক, পুলিশ ও নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয় প্রেসকাব চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বিভিন্ন ব্যানারে জামাত-শিবির ও তাদের সহযোগিরা আজকে আমাদের রক্তার্জিত জাতীয় পতাকা ছিড়ে, বর্ণমালার অপমাণ করে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ মিনার ভেঙ্গেছে, জাগরণের মঞ্চ পুড়িয়েছে, তারা কর্তব্যরতRead More


হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করার প্রতিবাদে নবীনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ  হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করায় ব্লগার রাজিবের ফাঁসির দাবিতে  শুক্রবার জুম্মার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৌহিদী জনতার একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মদন মেম্বার, মাও: রফিকুল ইসলাম, মাও: মহিউদ্দিন, নুরুজ্জামান, জালাল উদ্দিন মনির, অপরদিকে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে নিউমার্কেটের সামনে আরও একটি প্রতিবাদ সমাবেশ করে। এত বক্তব্য রাখেন, মাও: মেহেদী হাসান, মাও: মনিরুজ্জামান, মাও: রাকিবুল ইসলাম, মাও: ফজলুর রহমান, মাও: আ; মোমেন, হাফেজ সানাউল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।


This site is protected by wp-copyrightpro.com