Main Menu

সরাইলে ২২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২২ কেজি ভারতীয় গাঁজাসহ আবুল কালাম (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম সদর উপজেলার দক্ষিণ সুহিলপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পলিথিন এবং ছালার চট দিয়ে মোড়ানো তিনটি বান্ডিলে ২২ কেজি গাঁজা পাচার করছিলো। এ ব্যাপারে মামলা হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares