Main Menu

February, 2013

 

সরাইলে মুসল্লীদের বিক্ষোভ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিনিধি : সরাইল উপজেলার প্রায় সবক’টি  মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে। সরাইল বিকাল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা শেখ আমানুল্লাহর সভাপতিত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন, খেলাফত মজলিস নেতা মাওলানা মইনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আব্দুল মজিদ, শ্রমিক নেতা হাজী ইউনুছ মিয়া, এস.এম. শহিদুল্লাহ, অ্যাডভোকেট মনির প্রমুখ।এ ছাড়া ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোডের বিভিন্ন মসজিদের মুসিল্লিরা বিক্ষোভ করতে থাকলে ঢাকা-সিলেট মহাসড়কে বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কেরRead More


ডাকাতি শেষে ট্রেনে থেকে ফেলে হত্যা,মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেপ্তার হওয়া দু’জনের জবানবন্দি

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটারে ডাকাতি শেষে ট্রেন থেকে ফেলে তিন যাত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনীরার আদালতে গ্রেপ্তারকৃত দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।  জবাববন্দি দেওয়া দুজন হলেন,ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. আল-আমিন মিয়া প্রকাশ কান কাটা আল-আমিন ও নরসিংদী (বর্তমান ঠিকানা নোয়াখালীর মাইজদি) মো. শুক্কুর আলী। তাদের দেয়া তথ্য মতে , ট্রেনে ডাকাতিই তাদের পেশা। এ কাজে তাদের একটি বড় গ্রুপ রয়েছে। গাজীপুরের টঙ্গীতে তাদের প্রধান আস্তানা। পুলিশ আর পাবলিকের ঝামেলা এড়াতেই তারা ডাকাতি শেষে যাত্রীদেরকে ফেলে দেয়।Read More


বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার উচানচর ইউনিয়নের রাধানগর গ্রামের ব্রীজের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে  কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাগমারা গ্রামের গুরু চন্দ্র দাসের ছেলে  সজল চন্দ্র দাস-(২৫), জাহের আলীর ছেলে মোঃ জসু মিয়া-(৩৫),আবুল কাসেমের ছেলে ফুল মিয়া-(২৪) ও নারায়ন চন্দ্র দেবনাথের ছেলে গুরুচন্দ্র দেব নাথ-(২২)। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, তাদের কাছে ১টি রামদা ও ১টি ছুরি ২টি রডের টুকরা পাওয়াRead More


বিজয়নগরে শিবির সভাপতিসহ তিনজন গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামায়াত-শিবিরের সভাপতিসহ তিজনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন উপজেলার ইসলামপুরস্থ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিবিরের সভাপতি শিমুল মিয়া(২৪), শিবির কর্মী সাইফুল ইসলাম(২০) ও রাসেল মিয়া(২০)। পুলিশ জানায়,  শুক্রবার উপজেলার ইসলামপুর থেকে তাদেরকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র রুখতে হবে,আশুগঞ্জে মুফতী আমিনীর স্মরণ সভায় বক্তরা

  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুফতী ফজলুল হক আমিনীর স্মরণসভায় বক্তারা ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর জামিয়া ইউনুসিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মনিরুজ্জামান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনীর ছেলে ও খেলাফত মজলিসের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী।উপজেলার সোনারামপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বক্তৃতা করে সরাইল বেড়তলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জোবায়েদ আহমেদRead More


তিনদিন পর শনিবার খুলছে আখাউড়া স্থলবন্দর

প্রতিনিধি  :তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে। সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই অর্ধশত ট্রাক বন্দর এলাকায় অবস্থান নিয়েছে।আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, ’বুধ ও বৃহস্পতিবার ভারতে বন্ধ (হরতাল) থাকায় ভারতীয়রা পণ্য নেয়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল (আজ) বন্দরের আমদানি-রপ্তানি ফের শুরু হচ্ছে’।


রোববার সমমনা ১২ দলের হরতাল

ডেস্ক টোয়েন্টি ফোর : শুক্রবার বায়তুল মোকাররমসহ সারাদেশে মিছিলে বাধা ও পুলিশি হামলার প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে ইসলামী সমমনা ১২দল। শুক্রবার বিকেলে ১২দলের সমন্বয়ক জাফর উল্লা খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়। যদিও জাফরুল্লাহ খান বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ হরতালে অন্যান্য ইসলামী দলের সমর্থন এখন পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা জানান, সারাদেশে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।হরতালে সমর্থন দেওয়ার বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক মাওলানা ওয়াসেল জানান,Read More


ব্লগারদের শাস্তি দাবীতে কসবায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি : আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে  ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজীদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে। তৌহিদী জনতার ব্যানারে গোপীনাথপুর বাজার কেন্দ্রীয়  জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান এর নেতৃত্বে শতাধিক মুসল্লিদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, হাফেজ মো. ইউসুফ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা রুহুল আমীন, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মো. বিল্লাল ও মো. শফিকুল ইসলাম মুন্সি প্রমুখ। অপর দিকে আড়াইবাড়ি জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল কদমতলা মোড় থেকেRead More


নাসিরনগরে নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

প্রতিনিধি : শুক্রবার  নাসিরনগর উপজেলার ভূবন-শ্যামপুর মুহাম্মদ কুতুব উদ্দিন ভূইয়া স্মৃতি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শ্যামপুর আল মদিনা জামে মসজিদ চত্বরে দিনব্যাপী গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও  ঔষধ বিতরণ করা হয়। এস.এ.জিসওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদ ভুইয়ার নেতৃত্বে  ৫জন চিকিৎসক দিনব্যাপী দুইশতাধিক রোগীর চিকিৎসাপত্র ও সকল রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন সিলেট জজ কোর্টের সাবেক এডভোকেট রশিদ আহমেদ ভুইয়া।  পরিষদের সভাপতি ডঃ মহিউদ্দিন মোঃ শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে Read More


নাসিরনগরে পুলিশের ওপেন হাউজ ডে

প্রতিনিধি : শুক্রবার  নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে এস আই মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম বাকাউল,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়। এতে বক্তব্য রাখেন নসিরনগর সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান হাজ্বী জামাল মিয়া, গোয়ালনগর ইউপি চেয়ারম্যানRead More


This site is protected by wp-copyrightpro.com