Main Menu

February, 2013

 

মালয়েশিয়া আন্তজাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি প্রবাসীদের শ্রব্ধা নিবেদন

মালয়েশিয়া থেকেঃ আমার ভাইয়ের রক্তের রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারী আমরা কি তোমায় ভুলিতে পারি এমনি কন্ঠে হাজারো প্রবাসী বাংলাদেশী মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের সামনে মূহরীত করে তুলে আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি, আমার ভাইয়ের রক্তের রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারী আমরা কি তোমায় ভুলিতে পারি, যেন মনে হল এক টুকরো বাংলাদেশ। গত বিজয় দিবশ মালযেশিয়া বি.এন.পি বর্জন করলে ও ২১শে ফেব্রুয়ারীর হাইকমিশনের অনুষ্টানে দল বেধেঁ যোগ দেওয়ায় আলাদা উৎসব মূহর হয়ে উঠে। এরকম স্লোগানে স্লোগানে মূহরীত হয়েছিল মালয়েশিয়া আন্তজাতিক মাতৃভাষা ও মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরের পতাকা উওোলন ও পূস্পস্তবক Read More


আখাউড়ায় ৩১৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩১৪ বোতল ফেন্সিডিল, সাড়ে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আমোদাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলমগীর মিয়া ওরফে আলম-(২৮)। সে বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। র‌্যাব-৯ এর ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


সপ্তাহব্যাপী একুশের বই মেলা সম্পন্ন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী বই মেলা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র  নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম,  পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিবেদক : ইসলাম ধর্ম ও রাসুল ( সাঃ) সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার জুম্মা নামজের পর বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষুব্ধ মুসল্লিরা ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে মহাসড়ক অবরোধ করে। মুসল্লিরা  নবীনগর, কসবা, সরাইলে সমাবেশসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। জানা গেছে জুম্মা নামাজের পর সরাইলের বিভিন্ন মসজিদ থেকে জনতা বিক্ষোভ মিছিল করে কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগরে বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসুল্লি মিছিল বের  করে উপজেলা সদরের বিভিন্ন সড়কRead More


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলার মিলন মেলা

প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এবার এপার বাংলা-ওপার বাংলার হাজার হাজার ভাষা প্রেমীদের মিলন মেলা বসেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের ভারত-বাংলাদেশ নো-ম্যানস ল্যাণ্ড এলাকায়। বৃহস্পতিবার এ উপলক্ষে দুই চেকপোস্টকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। ত্রিপুরা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এ মিলন মেলার আয়োজন করে। সকাল নয়টায় চেকপোস্টে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও উচ্চ শিক্ষা মন্ত্রী অনিল সরকার, ত্রিপুরা রাজ্যের বিধায়ক পবিত্র কর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু দাস। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ওRead More


নবীনগরে মুক্তিযোদ্ধা ডা. শান্তি সাহার নামে সড়কের নামকরণ করার দাবি করলেন ড. আকবর আলি খান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি সড়ক মুক্তিযোদ্ধা ডা. শান্তি সাহার নামে নামকরণের দাবি জানিয়েছেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. আকবর আলি খান। বুধবার (২০.০২.১৩) সন্ধ্যায় নবীনগর বড় বাজার প্রাঙ্গণে সদ্য প্রয়াত ওই মুক্তিযোদ্ধা স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল হক সরকারের সভাপতিত্বে এত বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এডভোকেট শাহ জিকরুল আহমেদ, সাবেক সচিব শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, প্রয়াতের জামাতা জাতীয় যাদুঘরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) প্রকাশ চন্দ্র দাশ, বিশিষ্ট আয়কর উপদেষ্টা মুক্তিযোদ্ধা এডভোকেটRead More


ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম প্রহরেই শহীদ মিনারে মানুষের ঢল

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে । রাত ১২.১ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজস্থ শহীদ মিনারে সাংসদ,জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন । এসময় শহীদ মিনারে লাখো মানুষের ঢল নামে।


ত্রিপুরাবাসীর একাত্মতা প্রকাশ শাহবাগের গনজাগরণের প্রতি

প্রতিনিধি: শাহবাগের গনজাগরণের প্রতি একাত্মতা জানিয়েছেন ভারতের ত্রিপুরাবাসী। মোমবাতি প্রজ্জলন, কবিতা, আর গানে ত্রিপুরার মানুষ এ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডের এ আয়োজনে রাজাকারদের ফাঁসির দাবিতে একসঙ্গে কন্ঠ মেলায় এপার ওপার বাংলার মানুষ। ভারতের ত্রিপুরা রাজ্যের পত্রিকা আজকের ফরিয়াদ, প্রাইম ফোকাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, প্রেসক্লাব, প্রজন্ম চত্বর, সীমান্ত সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল সিএন্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি।   গতকাল সকাল ১১টায় বাংলাদেশীদের সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার বিধায়ক সানিত দেবরায়।Read More


পট্রোবাংলার জাতীয় গ্রীডের তেল চুরির সময় জলন্ত ট্রাকসহ আটক ১

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভৈষামুড়া জাতীয় গ্রীড থেকে সংঘবদ্ধ চক্র কর্তৃক তেল চুরি করতে গিয়ে সোমবার দিবাগত গভীর রাতে তেলের ড্রাম ভর্তি ট্রাকে আগুল লেগে গেলে অবস্থার বেগতিক দেখে চোর দল পালিয়ে যায়। এসময় সিকিউরিটি গার্ডদের হাতে আটক হয় ঐ চক্রের  এক সদস্য। আটক হওয়া এ চোরের নাম জাহাঙ্গীর আলম (৩০)। সে নারায়নগঞ্জের গোদনাইন গ্রামের বাহার আলীর পুত্র। এসময় দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি সার্ভিসেসের লোকেরা আগুনে পুরে যাওয়া একটি ট্রাক ও বেশ কিছু পাইপ লাইন ছিদ্র করার যন্ত্রপাতি উদ্ধার করে।সূত্রজানায়, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে সংঘবদ্ধ তেল চোর দলের সদ্যরাRead More


শাহবাগের গণ জাগরনের প্রতি একাত্মতা প্রকাশ করবে ত্রিপুরাবাসী

প্রতিনিধি : শাহবাগের গনজাগরনের ঢেউ এবার দেশ ছেড়ে গড়াচ্ছে বিদেশেও।  বুধবার শাহবাগের গণজাগরণের প্রতি একাত্মতা প্রকাশ করবে ভারতের ত্রিপুরা রাজ্যের মানুষ। এ উপলক্ষে  বুধবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানল্যান্ডে ত্রিপুরার রাজ্যের দৈনিক আজকের ফরিয়াদ, বাংলাদেশের আখাউড়ার প্রজন্ম মঞ্চ, প্রেসকাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠান সফলে গত দু’দিন ধরে সীমান্তে দু’দেশের আয়োজকদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।  মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেনRead More


This site is protected by wp-copyrightpro.com