Main Menu

সরাইলে মুসল্লীদের বিক্ষোভ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : সরাইল উপজেলার প্রায় সবক’টি  মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে। সরাইল বিকাল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা শেখ আমানুল্লাহর সভাপতিত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন, খেলাফত মজলিস নেতা মাওলানা মইনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আব্দুল মজিদ, শ্রমিক নেতা হাজী ইউনুছ মিয়া, এস.এম. শহিদুল্লাহ, অ্যাডভোকেট মনির প্রমুখ।
এ ছাড়া ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোডের বিভিন্ন মসজিদের মুসিল্লিরা বিক্ষোভ করতে থাকলে ঢাকা-সিলেট মহাসড়কে বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। বিক্ষোভকারীদের মিছিলের সময় সরাইল থানা পুলিশ, বিশ্বরোড হাই্ওয়ে পুলিশ গুরুত্বপৃর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares