Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার-৪

[Web-Dorado_Zoom]

শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্যবাহী একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রামরাইল বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া মহল্লার মোঃ মহিবুর রহমানের ছেলে মোঃ রুবেল-(২৫), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কচুবুনিয়া গ্রামের  মোহাম্মদ মিয়ার ছেলে পিয়ার আলম-(২০), একই এলাকার জিয়াউল হকের ছেলে আয়েছ মিয়া- (২১) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে মোঃ মজনু মিয়ার ছেলে ওয়াসিম- (২০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে রামরাইল বাজারের পাশে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে অভিনব কায়দায় একটি পানির পাম্পের মধ্যে লুকিয়ে রাখা ১৫টি প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares