Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকের দুটি এটিএম বুথ ভাংচুর

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ : শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকের দুটি এটি এম বুথ ভাংচুর ভাংচুর করেছে এক দল দুর্বৃত্ত। সন্ধ্যা ৭ টার দিকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা কোর্টরোডস্থ কার্যালয়ের নিচে অবস্থিত একটি ও আশিক প্লাজা মার্কেটে অবস্থিত একটি বুথ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এটিএম বুথের নিরাপত্তা কর্মী জহির মিয়া বলেন, সন্ধ্যায় একদল যুবক মিছিল করতে করতে বুথের দিকে আসে এবং তাদের হাতে থাকা ক্রিকেট খেলার ষ্ট্যাম্প দিয়ে ভাংচুর চালায় । আমি সাথে সাথে গেট বন্ধ করে দেয়ার তারা উপরে (ব্যাংকে ) উঠতে পারেনি। অন্যদিকে আশিক প্লাজাস্থ বুথের নিরাপত্তাকর্মী ভয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে প্রত্য দর্শীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, ঘটনা পরপর পুলিশ ঘটনাস্থলে পৌছায়, কিন্তু কাউকে পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনার সময় ইসলামী ব্যাংকের পাশের ভবনে অবস্থিত অটোবি ফার্নিচারের একটি শো-রুমেও ভাংচুর চালায় দুর্বত্তরা। এতে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares