Main Menu

February, 2013

 

স্বরসতী পূজায়ও শাহবাগের প্রতি সংহতি

প্রতিনিধি : এবার হিন্দুদের বিদ্যা দেবী স্বরসতী পূজা থেকেও শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধানগরে অরুন সংঘের উদ্যোগে চৌরস্তা মোড়ে ফানুস উড়ানো এ আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ফানুস উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজকরা জানান, এবার পূজোয় অনেক ব্যতিক্রম আয়োজন ছিল। এর মধ্যে ছিল ৫১টি প্রতিমা দর্শন, ১০ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং কুইজ প্রতিযোগিতাও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য  আলহাজ্ব অ্যাডভোটে শাহআলম। এছাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবংRead More


মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলা শুরু

প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিন ব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বই মেলা উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল। বক্তব্য  রাখেন প্রফেসর মোখলেসুর রহমান খান, প্রফেসর আব্দুন নূর, কবি জয়দুল হোসেন, প্রেসকাব সভাপতিRead More


নাসিরনগরে গণডাকাতির মূলহোতা সাজু মিয়া গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণডাকাতির মূলহোতা সাজু মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার হরিণবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত  সাজু মিয়া উপজেলার আলিয়ারা গ্রামের মৃত আলফু মিয়ার পুত্র। পুলিশ জানায়, বুধবার গভীররাতে উপজেলার হরিপুর ইউনিয়নের মিলনপুর গ্রামে অসহায় ও দিনমজুর পরিবারের ২৩ টি ঘরে পুলিশ পরিচয়ে গণডাকাতির ঘটনা ঘটে। এতে সংঘবদ্ধ ডাকাতরা কয়েকজন পুরুষকে বেধেঁ একটি ঘরে আটকে রেখে জিম্মি করে  তারা ২৩ টি বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা,স্বর্ণালস্কার ও অন্যান্য মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতের হামলায় শিশু,মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়। এই ঘটনারRead More


যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে  শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। এদিকে বারংবার উৎপাদন বন্ধের কারণে চলতি অর্থ বছরে ইউরিয়া সার উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকা মূল্যের এক হাজার ৫০০ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন  ব্যাহত হচ্ছে। কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, অ্যামোনিয়া প্ল্যান্টের সিঙ্গেস কমপ্রেসারের প্রসেসর লিকেজ হয়ে শনিবার সকাল ৮টায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। চলতি অর্থ বছরের গত সাড়ে ৭ মাসে ১৯ বার উৎপাদন বন্ধ হয়েছে। কারখানা এভাবে বারংবার বন্ধের কারণেRead More


নাসিরনগরে শিশু অপহরণকালে একজন গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে অপহরণকালে এলাকাবাসী বিজয় দেব (২৪) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুন্ডায় এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার পল্লীতে কুন্ডা চকবাজারের পাশে থাকা কুন্ডা গ্রামের আইয়ুব আলীর কন্যা ও কু-া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া বেগমকে (৮)  প্রলোভন দেখিয়ে জোর করে মুখ চেপে ধরে  নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে অপহরণকারী বিজয়কে আটক করে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত বিজয় দেব সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিমল দেবের পুত্র। এ ব্যাপারে আইয়ুব আলী  বাদি হয়েRead More


আখাউড়া সীমান্তে বিএসএফের কালভার্ট নির্মাণের চেষ্টা, বিজিবির বাধাদান-দেড় ঘন্টা আমদানি-রফতানি ব্যাহত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কালভার্ট নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে উভয় পরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিজিবির বাধার মুখে দেড় ঘন্টা পর বিএসএফ কাজ বন্ধ রাখতে হয়। এ ঘটনায় স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে। প্রত্যদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, আগরতলা শহর থেকে একটি সরু খাল আখাউড়া স্থলবন্দর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। ভারতীয় কর্তৃপ এই খালটিতে বক্স কালভার্ট নির্মাণ কাজ করছে। শনিবার সকালে ১০/১৫ জন শ্রমিক সীমান্তের নো ম্যান্সRead More


যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া,মোমবাতি প্রজ্জলন মিছিল ও সমাবেশ

মনিরুজ্জামান পলাশ : একাত্তরের খুনীদের ফাঁসির দাবীতে ক্রমশই উত্তাল হয়ে উঠেছ ব্রাহ্মণবাড়িয়া। গণসঙ্গীত আবৃত্তি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন আর শ্লোগানে শ্লোগানে কুখ্যাত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে  শুক্রবার মুখরিত ছিল পুরাতন কাচারী প্রাঙ্গন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন রাস্তায় ফুল দিয়ে মানচিত্র ও জাতীয় পতাকা এঁকে ৭১’র খুনী য্দ্ধুাপরাধীদের ফাঁসির দাবীতে শ্লোগান তুলে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে উদীচী শিল্পী গোষ্ঠি, যুব সংগ্রাম কমিটি শুক্রবার পৌর সুপার মার্কেট প্রাঙ্গনে গণসঙ্গীত ও মিছিলের আয়োজন করে। এদিকে ভাদুঘর তরুণ সমাজের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী করে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। জনতার মঞ্চে  মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রেখেছেRead More


আবারো বিশেষ অভিযানে শ্রেষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে শ্রেষ্ঠ পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম

মনিরুজ্জামান পলাশ : মাসব্যাপী চলা বিশেষ অভিযানে চট্রগ্রাম রেঞ্জের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আবারো সাফল্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং এ জানান হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল থানায় মূলতবী সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল,তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এর তত্ত্বাবধানে সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের অধীনস্থ অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ টিম গঠনপূর্বক প্রতিটি থানা এলাকার সদরসহ প্রত্যন্ত এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযান পরিচালনার ফলস্বরূপ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অধিক সংখ্যক ওয়ারেন্টের আসামী গ্রেফতার,Read More


সোমবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক টোয়েন্টি ফোর : কক্সবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ডাক দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, ‘কক্সবাজারে পুলিশ অতর্কিতভাবে জামায়াত-শিবির কর্মীদের ওপর গুলি চালিয়ে চার নেতাকর্মীকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছে আরও দুই শতাধিক নেতাকর্মী। পাশাপাশি আটক করা হয়েছে আরও ১১২ জনকে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৩০ নেতাকর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাকRead More


শোক সংবাদ, আব্দুল মালেক সরদারের ইন্তেকাল

পশ্চিম পাইক পাড়া নিবাসী, এলাকার বিশিষ্ট মুরুব্বী , সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক সরদার গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহ… রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র,নাতী,নাতনীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা শহরের টেংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা ও তার গ্রামের বিরাসারে দিত্বীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি তার রোহের মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয় ।(প্রেস)


This site is protected by wp-copyrightpro.com