February, 2013
নাসিরনগরে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতি ॥ আহত ৩
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৈশ প্রহরীকে বেঁধে উপজেলার সদরের দত্তপাড়ার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে।এলাকাবাসী ও ডাকাতির শিকার বাড়ির লোকজন জানান, গত শনিবার গভীর রাতে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দত্তপাড়ার ৩জন নৈশ প্রহরীকে গাছের সাথে বেঁধে পরিমল দত্তের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির পলাশ দত্তের ঘরে লাথি দিয়ে দরজার ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে অপর্ণ দত্ত নামে এক শিশুকে জিম্মি করে তার মায়ের কাছ থেকে স্বর্ণালংকার নেয়ার চেষ্টাকালে তাদের আত্মচিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে গেলেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী কালিবাড়ীতে চুরি
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার হিন্দু সম্প্রদায়ের প্রধান মিলন কেন্দ্র আনন্দময়ী কালিবাড়ীতে চুরি হয়েছে। চোরেরা কালিবাড়ীর তিনটি কলাপসিবল গেইট ভেঙ্গে কালি মন্দির ও রামকৃষ্ণ মন্দিরের ত্রিশুল, খোল-করতাল, পিতলের তৈজস পত্র ও প্রণামী বাক্সের টাকা পয়সাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতের যে কোন সময়ে।কালীবাড়ি সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোন এক সময় চোরেরা কালীবাড়িতে হানা দেয়। মন্দির কর্তৃপক্ষ জানায় চোরেরা প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।খবর পেয়ে সকালে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সদর থানার ভারপ্রাপ্তRead More
ব্লগার হত্যার প্রতিবাদে,ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মোমবাতি প্রজ্জ্বলন
প্রতিবেদক : ব্লগার রাজীব হায়দার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে পৌর শহরের বণিকপাড়া ছাত্র সমাজ। গত শনিবার সন্ধ্যায় বণিকপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে স্থাপিত জনতার মঞ্চে এসে মিলিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে। এতে একাত্মতা প্রকাশ করেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, ছাত্রনেতা এম সাইদুজ্জামান আরিফ, অশেষ রায়, বণিক পাড়া ছাত্র সমাজের নেতা বাবু, জয়ন্ত, ধীমান, সজীব রাজু, মিটুন, বিশ্ব, শুভ্র, জনি,Read More
প্রজন্ম চত্বর ঘোষিত কর্মসূচী ব্রাহ্মণবাড়িয়ায় পালিত
প্রতিবেদক : মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বর ঘোষিত কর্মসূচী রবিবার ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে অধ্যাপক কৃপাল নারায়ন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মাছুম মিয়ার পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ার করিম, ফরিদ উদ্দিন, মুশফিকুর রহমান, খুরশেদা বর চৌধুরী, নাজমা বেগম, রোকেয়া বেগম, এনামুর রশিদ,সেলিনা আক্তার, মোশারফ হোসেন ভূঞা, রাবেয়া জাহান, ইতি রানী সূত্রধর, মনির হোসেন।
বিজয়নগরে ৩শ বোতল ফেন্সিডিল সহ ২ পাচারকারী গ্রেপ্তার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০১ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। রবিবার ভোরে উপজেলার সাটিরপাড়া গ্রাম থেকে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ জাকির হোসেন (৪২), মোঃ তাজুল ইসলাম (৪৬)।র্যাব-৯- এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূরের নেতৃত্বে র্যাব সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজয়নগরে প্রধান শিক্ষককে মারধোর করেছে আওয়ামীলীগ নেতা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করে বাড়ি ফিরে যাওয়ার সময় উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমীর প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে বেদম মারধোর করেছেন অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন ও তার লোকেরা। মারধোর শেষে ৭দিনের মধ্যে তাকে ১ লাখ টাকা না দিলে শিক্ষককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকী দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলা মোড়ে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার সকালে এলাকায় মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।অভিযুক্ত আনোয়ার হোসেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মেরাশানী পলিটেকনিক একাডেমী পরিচালনা কমিটির সদস্য।মেরাশানীRead More
কাজীপাড়া ব্রীজ পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি
প্রতিবেদক : মৌলভী পাড়া ও কাজীপাড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রীজ এলাকা পরিদর্শন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গত ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পৌরভবনে মত বিনিয়ম সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ এ পরিদর্শন করেন। শহরের যানজট নিরসনে কাজীপাড়ায় টাউন খালের উপর ব্রীজ পূনঃ নির্মাণ এবং ব্রীজের উভয় পার্শ্বের রাস্তা সম্প্রসারণে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় তার সাথে পৌর মেয়র মেয়র হেলাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সরাইলে যুবলীগ নেতা শফিক গ্রেপ্তার
প্রতিনিধি: এক সময়ের ইউপি ছাত্রলীগ নেতা শফিক। বর্তমানে ও নিজ ইউনিয়নের বিতর্কিত কমিটির যুবলীগের সভাপতি। এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। অনেকের কাছে এল এম জি শফিক হিসেবেই অধিক পরিচিত। হত্যা, ব্যবসায়ী অপহরণ, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্র বহন ও পুলিশকে মারধর করা সহ নানান অপকর্মের হোতা এ যুবলীগ নেতা। তার বিচারের দাবীতে অরুয়াইল বাজারে হরতাল ও পালিত হয়েছে। তার বিরুদ্ধে সরাইল থানায় রয়েছে অর্ধ ডজনের ও অধিক মামলা। তিনি ক্ষমতাসীন দলের নেতা। তাই প্রকাশ্যে ঘুরলেও পুলিশ এতদিন তাকে চোখে দেখেননি। থেমে থাকেনি তার অপকর্ম। অবশেষে গত শুক্রবার রাত ১০টায় কৌশলের ফাঁদেRead More
কসবায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের পাশ থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সাগর মিয়া (২৫) নামের এক বখাটে যুবক। এ সময় ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন সাগরকে আটক করে স্কুল নিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বখাটে যুবক সাগর মিয়াকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মোহাম্মদ হাবিবউল্লাহ। কারাদন্ড প্রাপ্ত ওই বখাটে যুবক হলেন; লালমনিরহাট জেলা সদরের দালানপাড়া গ্রামের আবু জান চন্দ এর পুত্র সাগর মিয়া (২৫)।Read More
বাঞ্ছারামপুর বিরোধের জের ধরে যুবক খুন ॥ গ্রেপ্তার ২
প্রতিনিধি : পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক যুবককে পিটিয়ে খুন করেছে প্রতিপরে লোকজন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে। নিহতের নাম আফজাল হোসেন-(২৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল মিয়া-(৩২) ও জয়নাল মিয়া-(৫৪) নামক দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাধানগর গ্রামের মলুক হোসেনের ছেলে আফজাল হোসেনের সাথে একই গ্রামের দুলাল মিয়া ও হারুন মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সাদ্দাম বাজার থেকে বিপিএল এর খেলা দেখে বাড়ি ফেরার পথে নান্নু মিয়ার বাড়ির সামনেRead More



















