Main Menu

নাসিরনগরে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতি ॥ আহত ৩

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৈশ প্রহরীকে বেঁধে উপজেলার সদরের দত্তপাড়ার এক বাড়িতে  ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে।
এলাকাবাসী ও ডাকাতির শিকার বাড়ির লোকজন জানান, গত শনিবার গভীর রাতে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দত্তপাড়ার ৩জন নৈশ প্রহরীকে গাছের সাথে বেঁধে পরিমল দত্তের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির পলাশ দত্তের ঘরে লাথি দিয়ে দরজার ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে অপর্ণ দত্ত নামে এক শিশুকে জিম্মি করে তার মায়ের কাছ থেকে স্বর্ণালংকার নেয়ার চেষ্টাকালে তাদের আত্মচিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা গলার চেইনসহ পালিয়ে যায়। এসময় ডাকাতের হামলায় লক্ষণ দত্ত-(৩০) পলাশ দত্ত-(৩৫) ও তার স্ত্রীসহ   ৩ জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares