Main Menu

প্রজন্ম চত্বর ঘোষিত কর্মসূচী ব্রাহ্মণবাড়িয়ায় পালিত

[Web-Dorado_Zoom]
প্রতিবেদক : মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বর ঘোষিত কর্মসূচী  রবিবার ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে অধ্যাপক কৃপাল নারায়ন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মাছুম মিয়ার পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ার করিম, ফরিদ উদ্দিন, মুশফিকুর রহমান, খুরশেদা বর চৌধুরী, নাজমা বেগম, রোকেয়া বেগম, এনামুর রশিদ,সেলিনা আক্তার, মোশারফ হোসেন ভূঞা, রাবেয়া জাহান, ইতি রানী সূত্রধর, মনির হোসেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares