February, 2013
হায়রে মানবতা! প্রসঙ্গ ধর্ষণ
ডেস্ক টোয়েন্টি ফোর : জগতের অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্যের কারণ- মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। কিন্তু মানুষ যখন বিবেক বুদ্ধিহীন হয়ে পড়ে, তখন তাদের পশুর সাথে তুলনা করা হয়ে থাকে। বর্তমান সমাজে কিছু সংখ্যক মানুষধারী নরপশুদের দ্বারা ধষর্ণের শিকার হচ্ছে অসংখ্য নারী ও শিশু। ধর্ষণ আমাদের দেশের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজের এই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়া খুব জরুরি হয়ে পড়েছে। ধষর্ণের খবর জাতীয় পত্রিকায় প্রতিদিন প্রকাশিত হচ্ছে। ধর্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় ধর্ষণের উপর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত(২০১২) বছর ধর্ষিত হয়েছে ২৩৯ জন নারী ওRead More
বিজয়নগরে বিপুল পরিমান মাদকসহ আটক দুই
গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থেকে ভারতীয় ৪০২ বোতল বিভিন্ন গ্রাকার মাদক, ০৫ কেজি গাঁজা, ও ০১টি টেম্পু গাড়ী (রেজিঃ নং ঢাকা মেট্টো-থ-১২-৫৮৮৭) সহ ০২ জনকে আটক করেছে র্যাব-৯। আটককৃতরা হলেন, মোঃ মনির হোসেন (২০) (টেম্পু চালক), পিতা-মোঃ কাদির মিয়া, সিঙ্গারবিল মধ্যপাড়া (উতাড়িয়াপাড়া), থানা-বিজয়নগর, জেলাঃ বি-বাড়ীয়া ও মোঃ শিশু মিয়া (২৪), পিতা-মৃত মিয়াধন, সাং-কেশবপুর, থানা-জগন্নাথপুর, জেলাঃ সুনামগঞ্জ। গত বৃহস্পতিবার বিজয়নগর থানাধীন গেরারগাঁও গ্রামের আখাউড়া-চান্দুরা সড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব-৯, ভৈরব ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় ০১টি মামলা দায়ের করা হয় ।(প্রেসRead More
বিরাসার বাসষ্ট্যান্ড থেকে গাঁজাসহ গ্রেফতার এক
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৭৫ কেজি গাঁজাসহ আব্দুল আউয়াল (৩০) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরতলীর বিরাসার বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আউয়াল কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালিপুর গ্রামের মো. আব্দুল বারেকের পুত্র। মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ শুক্রবার সকালে শহরতলীর বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চালিয়ে ভারতীয় ৭৫ কেজি গাঁজা উদ্ধারসহ এসবের সাথে সংশ্লিষ্ট আউয়ালকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।(প্রেস রিলিজ)
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা
ডেস্ক টোয়েন্টি ফোর : জামায়াতের নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আগামী রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া হবে। এ ছাড়া প্রজন্ম চত্বরের আন্দোলন অব্যাহত থাকবে, তবে তা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। একই সঙ্গে দেশের যেখানেই জামায়াত-শিবিরের নাশকতা দেখা যাবে, সেখানেই প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে জাগরণ সমাবেশ থেকে। শুক্রবার বিকেলে জাগরণ সমাবেশ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন। ইমরান বলেন, গত মহাসমাবেশে কোটি কণ্ঠে শপথ নিয়ে সবাই আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন।Read More
চুম্বনে থাই যুগলের নয়া বিশ্ব রেকর্ড
ডেস্ক টোয়েন্টি ফোর : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টানা প্রায় আড়াইদিন স্থায়ী চুমুর নতুন বিশ্ব রেকর্ড করেছে এক থাই যুগল। আয়োজকরা শুক্রবার এ কথা জানিয়ে বলেন, হাসপাতালের নিরাপত্তা রক্ষী ইকাচি তিরানারাত (৪৪) ও ৩৩ বছরের গৃহিনী লাকসানা ৫৮ ঘণ্টা, ৩৫ মিনিট ও ৫৮ সেকেন্ড ধরে একে অপরকে চুম্বন করেন। যা গত বছরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে আট ঘণ্টা বেশি। নতুন এ বিশ্ব রেকর্ডের জন্য যুগলটি তিন হাজার তিনশ ডলার নগদে ও দুটি হীরার আংটি পাবেন। প্রায় আড়াইদিন নাওয়া-খাওয়া ছাড়া নির্ঘুম দাঁড়িয়ে থাকায় তারা বেশ দুর্বল হয়ে পড়েছেন বলে আয়োজকরা জানান।Read More
দুনীতি ও ব্যর্থতা ডাকতে,সরকার ভেলকিবাজিতে ব্যস্ত..সৈয়দ এ কে একরামুজ্জান
প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সৈয়দ এ কে একরামুজ্জান বলেছেন দুনীতি ও দেশ পরিচালনায় ব্যর্থতা ডাকতে বর্তমান আওয়ামীলীগ সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে এখন তারা বিভিন্ন ভেলকিবাজিতে ব্যস্ত। তাদের ভেলকিবাজি এখন দেশবাসীর কাছে ধরা পরে গেছে। তিনি বলেন তারা মতায় যাওয়ার পূর্বে ওয়াদা করেছিল জনগণকে দশ টাকা চাউল,বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেবে। তারা এখন মতায় বসে তাদের দেওয়া পূর্ব প্রতিশ্রুতি ভুলে পদ্মা সেতু দুনীতি, হলমার্ক, ডেস্টিটিনি সহ বিভিন্ন দুনীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করে। সৈয়দ এ কে একরামুজ্জান আরোRead More
নবীনগরে কড়া পুলিশী প্রহরায় আ.লীগের কার্যকরি কমিটির সভা, ৮ মার্চ সম্মেলন !
এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় দীর্ঘ প্রায় এক যুগ পর আগামি ৮ মার্চ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৫.০২.১৩) নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম এ হালিম। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।কার্যকরি কমিটির সভা শুরুর আগে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনেরRead More
রাশিয়ায় উল্কাপাতে আহত চারশতাধিক
ডেস্ক টোয়েন্টি ফোর : রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল এলাকায় শুক্রবার সকালে প্রচণ্ড বিস্ফোরণের পর আকাশ থেকে জলন্ত বস্তু এসে পড়েছে। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় জানালার কাঁচ ভেঙে অন্তত ৪শ’র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে রিয়া-নভোস্তি সংবাদ সংস্থা মস্কো থেকে ১৫শ’ কিলোমিটার পুবের শিল্প শহর চেলিয়াবিনস্কে আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে উল্কাপিণ্ডটি কাছাকাছি কোথাও মাটিতে এসে আঘাত হানে। জলন্ত বস্তুপিণ্ডগুলোকে উল্কা বলে ধারণা করা হচ্ছে| রাশিয়ার জরুরি উদ্ধার ও ত্রাণ বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। দিগন্ত পার হয়ে শহরটির দিকে যাওয়ার সময় উল্কাটি সাদা ধোঁয়ার একটি দীর্ঘ রেখা রেখে যায়, যা ২শ’ কিলোমিটারRead More
নারী নির্যাতনের ঘটনায় মানববন্ধন
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর নয় বিষয়ে ক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্র্যাকের উপজেলা হিসাব ব্যবস্থাপক হাবুল কুমার ঘোষ, এলাকা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, উপজেলা ম্যানেজার ইউসুফ বিন ইব্রাহিমসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আজ স্বরস্বতী পূজা
ডেস্ক ২৪ : জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবার আসছেন বাণী (বিদ্যা) দেবী সরস্বতী। প্রতিমা স্থাপনের মাধ্যমে শুক্রবার মাঝরাতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। পূজা অর্চনা হবে আজ সকালে আর সন্ধ্যায় হবে আরতি।সনাতন ধর্মাবম্বলীদের অন্যতম প্রধান উত্সব বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনা। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা পালিত হয়। সনাতনী প্রতিটি পরিবার গুরুত্বের সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করে থাকে। তার মধ্যে ছাত্র-ছাত্রীরাই পূজায় মনোযোগী হয়। ঘরে অথবা সার্বজনীন পূজামণ্ডপে সরস্বতী দেবীর পূজা দিয়ে থাকে তারা।শিক্ষার্থীরা শিক্ষায় সফলকাম হওয়ার আশায় অঞ্জলি দেন প্রতিমার সামনে। এRead More



















