Main Menu

বিরাসার বাসষ্ট্যান্ড থেকে গাঁজাসহ গ্রেফতার এক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৭৫ কেজি গাঁজাসহ আব্দুল আউয়াল (৩০) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরতলীর বিরাসার বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আউয়াল কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালিপুর গ্রামের মো. আব্দুল বারেকের পুত্র।

মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ শুক্রবার সকালে শহরতলীর বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চালিয়ে ভারতীয় ৭৫ কেজি গাঁজা উদ্ধারসহ এসবের সাথে সংশ্লিষ্ট আউয়ালকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।(প্রেস রিলিজ)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares