Main Menu

নাসিরনগরে শিশু অপহরণকালে একজন গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে অপহরণকালে এলাকাবাসী বিজয় দেব (২৪) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুন্ডায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার পল্লীতে কুন্ডা চকবাজারের পাশে থাকা কুন্ডা গ্রামের আইয়ুব আলীর কন্যা ও কু-া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া বেগমকে (৮)  প্রলোভন দেখিয়ে জোর করে মুখ চেপে ধরে  নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে অপহরণকারী বিজয়কে আটক করে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত বিজয় দেব সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিমল দেবের পুত্র। এ ব্যাপারে আইয়ুব আলী  বাদি হয়ে বিজয় দেবকে আসামী করে নাসিরনগর থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুল কাদের বলেন,‘অপহরণের উদ্দেশ্যে বিজয় গ্রামের ভিতর প্রবেশ করেছিল।  উদ্ধ্যারকৃত শিশুসহ গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares