ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটে হামলা-লুটপাট ॥ আহত ১
[Web-Dorado_Zoom]
| ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটে হামলা চালিয়ে ৩টি দোকান ভাংচুর ও লুটতরাজ করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায়। হামলাকারীরা মার্কেটের ৩টি দোকান ভাংচুর করে নগদ ৪ লাখ টাকা লুটে নেয়। মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট রোডস্থ পৌর সুপার মার্কেটে পরেশ কাপড় ঘরের মালিক রাকেশ দাসের সাথে কাপড়ের দাম নিয়ে শহরতলীর নাটাই গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর নাটাই গ্রামের ওই যুবকের নেতৃত্বে ১০/১৫ জন যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্যাশে রক্ষিত ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ তারা মার্কেটের আরো ২টি দোকান ভাংচু করে। সন্ত্রাসীদের হামলায় দোকান মালিকের ছোট ভাই বিপ্ল�ব দাস আহত হয়। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে যুবকরা পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে মার্কেটের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। |
« জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত (Previous News)
(Next News) জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত »



















