Main Menu

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত তরান্বিত করার দাবীতে,ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ দলের মানব বন্ধন হয়নি

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির ঃ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত তরান্বিত করার দাবীতে দেশব্যাপী ১৪ দলের মানব বন্ধন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়নি। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় মানব বন্ধন কর্মসূচি পালিত হওয়ার কথা। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতিককে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মিটিং নিয়ে ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে জানান। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন জানান, আমি তো ভাই ঢাকায়। আমি জানিনা। যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুল আলম খোকন জানান, কেন দলীয় কর্মসূচী পালিত হয়নি তা আমার জানা নেই।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares