Main Menu

মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় টি- টুয়েন্টি লীগের উদ্বোধন, মোকতাদির ক্রিকেট একডেমীকে হারিয়ে বিজয়ী বিজেশ্বর

[Web-Dorado_Zoom]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএল টি- টুয়েন্টি ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর কোম্পানী সচিব মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।

উদ্বোধনী দিনের খেলায় উবায়দুল মোকতাদির ক্রিকেট একডেমীকে ২ উইকেটে হারিয়ে বিজেশ্বর ক্রিকেট একাডেমী বিজয়ী হয়েছে।

টূর্নামেন্টে জেলার মোট ২৮টি দল অংশগ্রহন করছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares