Main Menu

ব্রাহ্মণবাড়ীয়ায় খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে এবং আগামী ২৭শে ফেব্রুয়ারি খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মঙ্গলবার পূর্ব ঘোষিত গণমিছিল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা রোড হতে এক বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মুফতী আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে এক সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা আবু বকর প্রমুখ।

বক্তারা বলেন, কাদিয়ানীরা কাফের, কারণ তারা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ( সাঃ)কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করেনা। তারা ইসলাম বহির্ভূত সম্প্রদায়। ইসলাম বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়ে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে সাধারণ মুসলমানদের ঈমাণ বিনষ্টের ষড়যন্ত্র করা ই তাদের কাজ। তারা শুধু ইসলাম, আল্লাহ, রাসুলের ই দুশমন নয় বরং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ও দুশমন। কাদিয়ানীরা একদিকে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে, আবার অন্যদিকে দেশের বিরোধিতা করে যাচ্ছে।

মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তাগণ আরো বলেন, বিশ্বের প্রায় সবকটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হলেও দুঃখের বিষয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশে আজও তাদের অমুসলিম ঘোষণা করা হয়নি। যা আমার দেশের জন্য একটি কলংকজনক অধ্যায়। তাই দ্রুত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এছাড়াও জেলার প্রত্যেক উপজেলায়, ইউনিয়ন, গ্রাম, পাড়া মহল্লায় ২৭ শে ফেব্রুয়ারীর খতমে নবুওয়ত মহা সম্মেলন সফল করার লক্ষ্যে গণ মিছিল অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares