ব্রাহ্মণবাড়িয়া শহরে ফ্লাইওভারে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভারে প্রাইভেট, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারের উপরের এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি রিকশাও দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয়জন আহত হন।
আহতরা হলেন, প্রাইভেট কারের যাত্রী মীর জসিম উদ্দিন, স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল ও অটোচালক সুমন মিয়া। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
« সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন »



















