Wednesday, August 5th, 2026
‘বৈষম্যহীন বাংলাদেশ কি আমরা গড়তে পেরেছি?’ – সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা
মোহাম্মদ মাসুদ, সরাইল: জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় সরাইল উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানাRead More
নাসিরনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্র, খাদ্যশস্য, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ পরিবারের প্রায় সব মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টেকপাড়া গ্রামের বাসিন্দা আনিস খাঁর বাড়িতে দুপুরের খাবার রান্নার প্রস্তুতির সময় রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দুইটি বসতঘর আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ধান-চাল, অন্যান্য কৃষিপণ্য, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ পরিবারের দীর্ঘদিনের সঞ্চিত সম্পদRead More
সরাইলে ২৫ বছরেও নির্মাণ হয়নি সংযোগসেতু, দুর্ভোগে ৫০-৬০ হাজার মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের নাইলা ও শোলাবাড়ি এলাকার মাঝ দিয়ে প্রবাহিত জাফর খালের ওপর প্রায় ২৫ বছরেও একটি সংযোগসেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ। বছরের পর বছর এলাকাবাসী নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের অন্তত ১৫ থেকে ২০ গ্রামের বাসিন্দারা উপজেলা সদর, জেলা শহর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করেন। সেতু না থাকায় প্রতিবছর স্থানীয়দের চাঁদায় বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। নৌযানRead More
অনলাইন জুয়া চক্রে অভিযান: ব্রাহ্মণবাড়িয়ার দুইজনসহ গ্রেফতার ৭
সিলেটের দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে র্যাব-৯ পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার দুই বাসিন্দাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন ও জুয়ার সিরিয়াল নম্বরসংবলিত আটটি টোকেন জব্দ করা হয়। র্যাব-৯ জানায়, সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার ভার্থখল এলাকার কদমতলী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়ায় অংশ নেওয়ার কথা স্বীকার করলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন
শিক্ষার্থীদের মাঝে পাঠ্যাভ্যাস বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় উৎসবমুখর পরিবেশে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে বই পড়ার উপকারিতা ও স্বপ্ন পূরণের নানান দিক নিয়ে আলোচনা করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। প্রধানমন্ত্রীর ‘বই পড়ি, দেশ গড়ি’ নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বই পড়ুয়াদের সংগঠন ‘অ আ ক খ’ এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শিক্ষার্থীদের নতুন স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশিRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরে ফ্লাইওভারে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভারে প্রাইভেট, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারের উপরের এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি রিকশাও দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয়জন আহত হন। আহতরা হলেন, প্রাইভেট কারের যাত্রী মীর জসিম উদ্দিন, স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল ও অটোচালক সুমন মিয়া।Read More



















