Main Menu

ব্রাসকের শিক্ষক পরিষদ নির্বাচন, সম্পাদক রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, এমপির সঙ্গে বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান।
বুধবার কলেজের শিক্ষক পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক ও উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। খালেদ হোসেন মাহবুব শ্যামল বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সাক্ষাৎকালে কলেজের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক পরিবেশের উন্নয়ন, শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
কলেজের শিক্ষকেরা জানান, শিক্ষক পরিষদের নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষকদের পারস্পরিক আস্থা, ঐক্য ও দায়িত্ববোধেরও প্রতিফলন। নবনির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে শিক্ষকসমাজের কল্যাণ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares