Saturday, October 17th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে ডিআইজি বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সর্বোচ্চ সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় কমিটিগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্মRead More
কসবায় বাবার মৃত্যুর ঘটনায় মেয়ে ও স্ত্রী আটক
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খোরশেদ আলম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর মেয়ে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মেয়ের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত মেয়ে ও তাঁর মায়ের দাবি, বিষাক্ত বড়ি খাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত খোরশেদ আলম ওই গ্রামের মৃত মুর্তুজ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খোরশেদ আলমেরRead More
ব্রাসকের শিক্ষক পরিষদ নির্বাচন, সম্পাদক রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, এমপির সঙ্গে বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান। বুধবার কলেজের শিক্ষক পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক ও উপাধ্যক্ষRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি মো. আবদুন নূর এবং ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জালাল উদ্দিন রুমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশRead More
সরাইলে কাতলা মাছ ধরে দুই লাখ টাকা জিতলেন সাজু
সারাদিন বড়শিতে মাছ না পেলেও শেষ বিকেলে বাজিমাত করেছেন সাজু আলম (৫০)। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর বড়শিতে ধরা পড়ে ৪ কেজি ৬৯৫ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। এতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ ধরার প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি জিতেছেন দুই লাখ টাকা। শুক্রবার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভোর সোয়া ছয়টায় শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এতে ২৬ জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। প্রত্যেককে টিকিটের জন্য দিতে হয়েছে ২৬ হাজার টাকা। প্রথম পুরস্কারজয়ী সাজু আলম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নেরRead More
গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা
‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়। ৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নেই, একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’—চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের এখন এই অবস্থা হইছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়। চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।’ নিজ এলাকায় চাঁদাবাজি হলেRead More
আখাউড়ায় বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার ভোরে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনলাখপীর এলাকায় পৌঁছালে রিয়াজ খন্দকার নামে এক ব্যক্তি তাঁকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং যৌন নির্যাতন করেন। মমতাজ বেগম আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের কাজল খন্দকারের বাড়িতে প্রায় ২০ বছর ধরে আশ্রিত অবস্থায় বসবাস করছেন। তিনিRead More
‘৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই, একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’—রুমিন ফারহানা
‘৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, জিনিসপত্রেরRead More



















