Main Menu

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তাঁর পরিচয় শনাক্ত করে।
রোববার (৪ অক্টোবর) সকালে শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরে পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম।
পিবিআই সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর নাম বদু মিয়া (৪০)। তিনি নেত্রকোনার বারহাট্টা থানার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৯৮৬ সালের ১৭ এপ্রিল।
এদিকে নিহত বদু মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares