Main Menu

Monday, October 5th, 2026

 

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তাঁর পরিচয় শনাক্ত করে। রোববার (৪ অক্টোবর) সকালে শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরে পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম। পিবিআই সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর নাম বদু মিয়া (৪০)। তিনিRead More


কসবায় ভুয়া পিবিআই পুলিশ পরিচয়ধারী প্রতারক আটক

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ পরিচয়ে বিভিন্ন মামলার বাদী-বিবাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীফ বিভিন্ন মামলার কপি মোবাইল ফোনে ধারণ করে সেগুলোRead More


কসবায় শিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতাকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিক্ষিকাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার দুপুরে আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দেলোয়ার হোসেন জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আকছিনাRead More


চূড়ান্ত সুপারিশ পেয়েও শিক্ষক হতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সফলভাবে পার করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুই তরুণ জুবায়েরুল ইসলাম ও রুবেল মিয়া। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত সুপারিশ—সবকিছুই সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ ভেরিফিকেশনে আটকে যায় তাদের নিয়োগ। ফলে শিক্ষক হওয়ার বহুদিনের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। জুবায়েরুল ইসলামের বয়স ৩১ বছর ৬ মাস। সরকারি চাকরির বয়সসীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। পরিবারের কাছাকাছি থাকার ইচ্ছায় অতীতে দুটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষায় অংশ নেননি বলে জানান। তাইRead More


মৌলভীবাজার সদর হাসপাতালে নাসিরনগরের নারী চোর চক্রের ৫ সদস্য আটক

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের লক্ষ্য করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি নারী চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। আটক নারীরা হলেন—আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমাসহ তাদের দলের আরও সদস্য। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘRead More


আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আনাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার হাদিস মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল আনাস। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত আনাসকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More


এমপি শ্যামলের হস্তক্ষেপে আগের স্থান শিমরাইলকান্দিতে ফিরল সিএনজি স্ট্যান্ড, ভাড়া কমল ১০ টাকা

বিজয়নগর–ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড স্থানান্তর ও বাড়তি ভাড়া আদায় নিয়ে চলমান অসন্তোষের অবসান হয়েছে। সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলের হস্তক্ষেপে শিমরাইলকান্দি প্রথম সেতু সংলগ্ন আগের স্থানেই সিএনজি স্ট্যান্ড বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যাত্রীদের জনপ্রতি ভাড়া ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সংসদ সদস্য খালেদ মাহবুব শ্যামলের বাসভবনে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সম্প্রতি শিমরাইলকান্দি সেতু সংলগ্ন সিএনজি স্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি এ রুটে ভাড়া বাড়ানো হলে নিয়মিত যাত্রীদেরRead More


নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ফুল মিয়া (৬০) এবং একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। তাদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে অহিদ মিয়ার বিরোধ চলছিল। সম্প্রতি সড়কটিরRead More


গ্রামীণ উন্নয়নে সমন্বয়ের আহ্বান, সরাইলে জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। শনিবার দুপুরে সরাইল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ স্থানীয় মানুষের সমস্যা ও চাহিদা সবচেয়ে কাছ থেকে উপলব্ধি করে, আর জেলা পরিষদ বৃহত্তর পরিসরে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখে। তাই টেকসই উন্নয়নের জন্য দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।Read More


কসবার সালদা-বাখরাবাদ গ্যাস লাইনে ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা, ছিদ্র হতেই বিকট শব্দে আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী বায়েক ইউনিয়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা করা হয়েছে। তবে লাইনে থাকা অতিরিক্ত চাপের কারণে গ্যাস বের হওয়ার পর চোরাই চক্রের সদস্যরা সংযোগ নেওয়ার চেষ্টা ব্যর্থ করে পালিয়ে যায়। বুধবার রাতে বায়েক ইউনিয়নের ধোপাখলা, সাগরতলা ও নোয়াপাড়া এলাকার নির্জন সড়কের পাশে সালদা-বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপের সঞ্চালন লাইনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, প্রায় ৬০০ পিএসআই চাপের ওই লাইনে ছিদ্র করে দুটি অফটেক বা সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে একটি স্থানে পাইপে ছিদ্রRead More


This site is protected by wp-copyrightpro.com