Main Menu

আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আনাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনাস ওই এলাকার হাদিস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল আনাস। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত আনাসকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares