Main Menu

সোনার বাংলার ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

[Web-Dorado_Zoom]

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares