Main Menu

Saturday, March 11th, 2023

 

সোনার বাংলার ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সামাবেশের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার জেলা পরিষদ এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালে ১০০ গজ দূরেই পাল্টা এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় মিছিল নিয়ে সামনে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, কর্মসূচির নামে বিএনপি যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তারা মাঠে রয়েছে।


যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন দে কে ফুলেল শুভেচ্ছা

মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃতি সন্তান এস এন তরুন দে কে আজ বিকাল কালিকচ্ছ বাজার তার নিজ এলাকায় সরাইল জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্চা সেবকদল, কৃষকদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা উপস্থিত হয়ে তার নিজ গ্রামে এস এন তরুন দে কে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এন তরুন দে, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়া ও সদস্য সচিব নুরে আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,Read More


শেখ হাসিনাকেও একদিন জেল খাটতে হবে-হুশিয়ারী বরকত উল্লাহ বুলুর

বেগম খালেদা জিয়ার মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একদিন জেল খাটতে হবে বলে হুশিয়ারী দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে। যে ২ কোটি টাকার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে তা ব্যাংকে আছে, তা বেড়ে এখন ১০ কোটি টাকা হয়েছে। দলীয় ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সামাবেশে যোগ দিয়ে প্রধান আতিথির বক্তব্যে বুলু এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন আওয়ামীলীগের কাউকে বিশ্বাস করেন না। করেন না বলেই তোফায়েল আহমেদের মতRead More


This site is protected by wp-copyrightpro.com