Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

[Web-Dorado_Zoom]
বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যেদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে ফারুকী পার্কস্থ শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ। পরে গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares