ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম পিপিএম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন।



















