Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সুর সম্রাটকে স্মরণ

[Web-Dorado_Zoom]
উপমহাদেশের প্রখ্যাত সংগীতগুরু ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মো. আলী আজম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন এবং মিজানুর রহমান।
বক্তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁর সংগীতজীবন, উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতে তাঁর অসামান্য অবদান এবং বিশ্বব্যাপী তাঁর সৃষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা আগামী প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সংগীতচর্চাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে সংগীত পরিবেশনের মাধ্যমে সুর সম্রাটের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares