Main Menu

মৎস্য ও প্রাণিসম্পদ সংসদীয় কমিটির সদস্য হলেন এমপি এম এ হান্নান

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
নতুন দায়িত্ব পাওয়ার ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় কমিটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এম এ হান্নান।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নাসিরনগর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, “এম এ হান্নান একজন তৃণমূল থেকে উঠে আসা নেতা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তাঁর রাজনৈতিক জীবনের একটি অনন্য উদাহরণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীরা আনন্দিত।”
তিনি আরও বলেন, এম এ হান্নান একজন শহীদ পরিবারের সন্তান। তাঁর ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “নাসিরনগরের মানুষ ভালোবেসে আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হলেও মানুষের প্রতি বিশ্বাস হারাইনি। আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ ও এলাকার মানুষের সেবা করতে চাই।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় স্থায়ী কমিটিতে এম এ হান্নানের অন্তর্ভুক্তি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয়ে নাসিরনগরসহ বৃহত্তর অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares