Tuesday, September 8th, 2026
আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সাক্ষরতা আলোকিত সমাজ গঠনের প্রথম সোপান”—এই প্রত্যয়কে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, নবীনগর থানার অফিসারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলার পর সোমবার শহরের কাউতলী এলাকা থেকে ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের রহিম আলীর ছেলে তারেক, মৃত আরব আলীর ছেলে ইমন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিন পৈরতলার হারিজ মিয়া ছেলে রিয়াজ আহম্মেদ অপু। এর আগে রোববারRead More
সরাইলে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি এলাকায় ১ দশমিক ৮১ শতাংশ বসত বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শাহবাজপুর মুন্সিহাটি ওবায়দুল্লাহ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষ চলার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার আবু আহমেদের ছেলে ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানাRead More
বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন বিজয়নগর মডেল প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)। সোমবার বিকেলে উপজেলার সিঙ্গারবিল বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত মুক্ত আলোচনা সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি আশিষ সাহা (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক মো. কেফাইতুল ভূঞা (দৈনিক জনতা),Read More
মৎস্য ও প্রাণিসম্পদ সংসদীয় কমিটির সদস্য হলেন এমপি এম এ হান্নান
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। নতুন দায়িত্ব পাওয়ার ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় কমিটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এম এ হান্নান। সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নাসিরনগর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, “এম এRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সুর সম্রাটকে স্মরণ
উপমহাদেশের প্রখ্যাত সংগীতগুরু ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মো. আলী আজম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন এবং মিজানুর রহমান। বক্তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁর সংগীতজীবন, উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতে তাঁর অসামান্য অবদান এবং বিশ্বব্যাপীRead More
সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল
নিরাপত্তা ঝুঁকিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রতিদিনের ৬-৭ হাজার যাত্রী, অপরাধ শনাক্তে বিপাকে রেলওয়ে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সব সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল থাকায় যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্টেশনে স্থাপিত ১৪টি এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির আরও ৬টিসহ মোট ২০টি ক্যামেরার কোনোটিই বর্তমানে কার্যকর নেই বলে জানা গেছে। প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন প্রায় ৬ থেকে ৭ হাজার যাত্রী। মাসে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় হলেও গুরুত্বপূর্ণ এই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম মাধ্যম সিসিটিভি নজরদারি কার্যত বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যামেরাগুলো অচল থাকায় চুরি, ছিনতাই, পকেটমারি, টিকিট কালোবাজারি কিংবা মাদকসংক্রান্ত অপরাধের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করাRead More
স্ত্রীর সঙ্গে অভিমানে ঘরছাড়া জামরুল ফিরলেন স্বজনদের কাছে
স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পড়েছিলেন নেত্রকোনার জামরুল মিয়া (২৯)। পরে ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। নিজের পরিচয় জানাতে না পারায় অজ্ঞাতনামা রোগী হিসেবে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সামাজিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর উদ্যোগে জামরুল মিয়াকে তার চাচা কাসেম মিয়ার কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার আরেক চাচা আব্দুর রাশেদ উপস্থিত ছিলেন। পরে স্বজনদের সঙ্গে নেত্রকোনার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। জামরুল মিয়ার বাড়িRead More
১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয়, তিনজনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। সোমবার সদর উপজেলার এলহামপাড়া ও ভাদুঘর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় এলাকায় ২৬টি অবৈধ গ্যাসRead More
সাত বছর ধরে বন্ধ থাকায় আগাছা-ঝোপঝাড়ে ঢেকে গেছে অবকাঠামো, পুনরায় চালুর দাবি স্থানীয়দের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট প্রায় সাত বছর ধরে বন্ধ থাকায় এখন তা জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় হাটের অবকাঠামো আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে। সম্প্রতি হাটটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে বাণিজ্য মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়েছে। ২০১৫ সালের ৭ জুন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারাপুর-কমলাসাগর বর্ডার হাটের উদ্বোধন করেন। দুই দেশের সীমান্তবর্তী মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চালু হওয়া হাটটি অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে। তবে করোনা পরিস্থিতির কারণে ২০১৯ সালে হাটটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২৪Read More



















