Main Menu

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

[Web-Dorado_Zoom]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, সিপাহি-জনতার ভূমিকা এবং জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares