Main Menu

‘টেনিস বলে মাদক ঢুকিয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ভেতরে পাঠানো হয়’

[Web-Dorado_Zoom]
কারাগারে প্রতিনিয়ত মাদক পাওয়া যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে মাদক রয়েছে। প্রতিদিন রাতে টেনিস বলের ভেতরে টেপ প্যাঁচিয়ে ঢিল দিয়ে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয়। নম্বর অনুযায়ী কারারক্ষীরা এই বল রাতে পৌঁছে দেয়। আমি নিজে জেলে থেকে তা দেখেছি। জেলের ভেতরে মাদক পরিবহনের এই পদ্ধতি এখনো চলমান আছে। কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে ও প্রতিবন্ধকতা নিরসনের এক মতবিনিময় সভায় তিনি মাদকের এ চিত্র তুলে ধরেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশরাফুল হাসান তপু ও মাদক নিরাময় কেন্দ্রগুলোর পক্ষে মো. আরমান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মাদক নিরাময় কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকারের সহায়তা প্রয়োজন। মাদক নিরাময় কেন্দ্রে একটি দরিদ্র পরিবারের কোনো মাদকাসক্তকে চিকিৎসায় দেওয়া সম্ভব হয় না, শুধু ব্যয়ের কারণে। যদি সরকারিভাবে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়, তাহলে দরিদ্র পরিবারেরগুলো স্বল্প খরচে চিকিৎসা নিতে পারবে।
পাশাপাশি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোতে সরকারি ভর্তুকি দিলে ব্যয় অনেকটা কমে আসবে। এছাড়াও বেসরকারি কেন্দ্র স্থাপনে সরকারের খাস খতিয়ানভুক্ত জমি প্রদানের আহ্বান জানানো হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares