Main Menu

কসবা আওয়ামীলীগের বর্ধিতসভা : ৩ এপ্রিল পৌরসভা ও ১৪ মে উপজেলার সম্মেলন

[Web-Dorado_Zoom]

শান্তিপূর্ণ পরিবেশে কসবা উপজেলা আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুল হক।

সভায়, যোগ্য নেতৃত্বের মাধ্যমে কসবায় আওয়ামীলীগকে আরো সংঘবদ্ধ এবং গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আগামী ৩ এপ্রিল কসবা পৌরসভার সম্মেলন ও ১৪ মে উপজেলার সম্মেলন করার সিদ্ধান্ত হয়। গনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান আনিসুল হক, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার সাবেক মেয়র এমজি হাক্কানী, পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares