Main Menu

ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে -যুব আন্দোলনের আলোচনা সভায় সেক্রেটারি জেনারেল

[Web-Dorado_Zoom]

 

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। মডারেট ইসলাম দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৪:৩০টায় কাউতলীস্থ স্বপ্নতরী কনভেনশন হলে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, দীনি সংগঠনের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, আইএবি’র জেলা সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্, যুব আন্দোলনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আইএবির জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি আশরাফুল ইসলাম বিলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ আহমদ ছাতিয়ানী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সৈয়দ তাহসিন আহমদ প্রমুখ। আলোচনা সভায় যুব আন্দোলনের জেলা, উপজেলা নেতৃবৃন্দ ও জেলা পরামর্শ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

oplus_0

এর আগে বিকাল ৩:৩০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে যুব আন্দোলনের জেলা পরামর্শ পরিষদের সদস্যগণের সাথে সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি থেকে মতবিনিময় করেন ও সাংগঠনিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares