Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

[Web-Dorado_Zoom]
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতি এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে।
তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এবং এসব প্রতিহত করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে একই দিনে আখাউড়া উপজেলায়ও যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে মিছিল করেছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares