T10 টুর্নামেন্টে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া
[Web-Dorado_Zoom]
সিরাজগঞ্জে অনুষ্ঠিত T10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন-১-এর চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল। রবিবার সিরাজগঞ্জ সদরের একডালা পুনর্বাসন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইউনাইটেড সিরাজগঞ্জকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
সারা বাংলাদেশ থেকে বাছাই করা ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল।
ফাইনাল ম্যাচে দলের হয়ে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখান ডিজে রনি। পুরো টুর্নামেন্টেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। এছাড়া আজিজুল হক সজল, প্রান্ত, সাজিদুল, কিং শুক্কুরসহ দলের অন্যান্য খেলোয়াড়রাও টুর্নামেন্টজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সিরাজগঞ্জ T10 টুর্নামেন্টের এই শিরোপা ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটপ্রেমী ও ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দলের এই সাফল্যের পেছনে আশিকুর রহমান পিয়াসের একান্ত প্রচেষ্টা এবং তারিকুল ইসলাম তারেকের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। তাদের প্রচেষ্টা ও সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটের পরিচিতি ও সুনাম আরও ছড়িয়ে পড়ছে।
চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ানুরাগীরা।
« গত ১৫ বছর ফ্যাসিস্টরা সংবাদপত্রের গলাটিপে ধরেছিল: জোনায়েদ সাকি (Previous News)
(Next News) নবীনগরে ইউপি চেয়ারম্যান আবু মুছা গ্রেপ্তার »



















