Monday, September 14th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় কুলির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্রেনের ধাক্কায় মাধব ঋষি (৪৫) নামে এক কুলি নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের কলেজগেট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাধব ঋষি শহরের শিমরাইলকান্দি ঋষিপাড়ার হারন ঋষির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের আনন্দবাজার কাঁচামালের আড়তে কুলি হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কলেজগেট ক্রসিং এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মাধবRead More
আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) আখাউড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল ইসলাম সবুজ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। বর্তমানে তিনি মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করেন। পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে আখাউড়া থানায় ২০২৪ সালের ১৮ নভেম্বরRead More
আশুগঞ্জে পিকআপে মিলল ৫২ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে গাঁজা পরিবহনের সময় ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশুগঞ্জ থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাহমুদুর রহমান সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. খোকনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে। পুলিশ জানায়, টোলপ্লাজা এলাকায় সন্দেহজনক একটিRead More
বিজয়নগরে সিএনজিতে মিলল ৫ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পরিবহনের সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আজগর আলীর ছেলে কবির হোসেন, তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফয়েজের ছেলে হান্নান কাজী ওরফে রুবেল,Read More
নবীনগরে ইউপি চেয়ারম্যান আবু মুছা গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আবু মুছাকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবু মুছার বিরুদ্ধে জেলা সদরসহ একাধিক মামলা রয়েছে। রোববার রাতে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
T10 টুর্নামেন্টে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া
সিরাজগঞ্জে অনুষ্ঠিত T10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন-১-এর চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল। রবিবার সিরাজগঞ্জ সদরের একডালা পুনর্বাসন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইউনাইটেড সিরাজগঞ্জকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। সারা বাংলাদেশ থেকে বাছাই করা ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে দলের হয়ে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখান ডিজে রনি। পুরো টুর্নামেন্টেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। এছাড়া আজিজুল হক সজল, প্রান্ত, সাজিদুল, কিং শুক্কুরসহ দলের অন্যান্য খেলোয়াড়রাও টুর্নামেন্টজুড়ে গুরুত্বপূর্ণRead More



















