admin
খুপরি ঘরে বিছানায় শুয়ে কাতরাচ্ছে সেই কিশোরী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, অর্থাভাবে কিশোরীর চিকিৎসা ও ওষুধের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র মা-বাবা। গত ৭ অক্টোবর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গ্রামের একটি মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অটোরিকশায় তুলে নদীতীরের নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাত ১১টার দিকে তাকে বাড়ির পাশে রেখে যায় অভিযুক্তরা। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরদিনRead More
‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’- গ্রেপ্তার হওয়ার আগে ফেসবুক অ্যাকাউন্টে এমন আক্ষেপের কথাই লিখেছিলেন নজরুল
‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’- গ্রেপ্তার হওয়ার আগে ২০২৩ সালের ৩ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন আক্ষেপের কথাই লিখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নজরুল ইসলাম মাহিন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সেই দুশ্চিন্তা আর দূর করা হলো না তার। মক্কায় নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর তার পুরোনো ফেসবুক পোস্টগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। নজরুল ইসলাম মাহিন নামের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, প্রবাসজীবনের শুরু থেকেই মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েন ও স্বপ্নের কথা নিয়মিতRead More
ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার মিলিতা, শোকে স্তব্ধ পরিবার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা গ্রামের তরুণী মিলিতা মেহজাবিন আলভী (২৩)। গত ১৬ অক্টোবর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মিলিতার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিলিতা মেহজাবিন আলভী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সেলিম মিয়ার সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত ১৬ অক্টোবর সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মেরিন ড্রাইভের পাশে পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেRead More
১৯ বছর চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল, পিপিপিতে পরিচালনার নীতিগত অনুমোদন
দীর্ঘ প্রায় ১৯ বছর বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় অবস্থিত কোকিল টেক্সটাইল মিলসটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মিলটি উন্নয়নের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘ডেভেলপমেন্ট অব কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া’ শীর্ষক প্রকল্পটি পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) সূত্রে জানা গেছে, কোকিল টেক্সটাইল মিলসের ১০ দশমিক ৫৮ একর জমি রয়েছে। প্রস্তাব অনুযায়ী, বেসরকারি অংশীদার নিজস্ব অর্থায়নে কারখানা নির্মাণ, রক্ষণাবেক্ষণRead More
সরাইলে কিশোরী নির্যাতন মামলায় ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীর ওপর সংঘটিত অপরাধের মামলায় নাঈম (২৪) নামে এজাহারভুক্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ও মোহাম্মদপুরের দুটি দলের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের বাসিন্দা। এর আগে শনিবার রাতে এ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি থেকে একটিRead More
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুলের সঙ্গে সুইটির বিয়ে ও হানিমুনের গল্পটি গুজব
সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ানো হচ্ছে। তবে তারা স্বামী-স্ত্রী নন বলে জানিয়েছেন নজরুলের বাবা আব্দুল বাছির। সুইটি আক্তারকে তাঁরা চেনেন না বলেও দাবি করেছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আব্দুল বাছির বলেন, “ছেলেকে কলেজে পড়ার সময় পরিবারের হাল ধরতে বিদেশে পাঠিয়েছিলাম। সে বিয়ে করল কখন? ওই মেয়ে নজরুলের স্ত্রী নয়, তাকে আমরা চিনিও না। শুনেছি, তারা একই জায়গায় কাজ করত। তাদের মরদেহ দেশে আসছে—এ তথ্যও ঠিক নয়।” নজরুল ইসলাম (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কালাইশ্রীপাড়া গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে ১০ বছর বয়সী ঈশিতা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়। কুমারী পূজা উপলক্ষে দুপুরের পর থেকেই পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়তে থাকে। শাস্ত্রীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার প্রতীকী রূপ কল্পনা করে পূজা-অর্চনা করেন ভক্তরা। পূজামণ্ডপে উপস্থিত গায়ত্রী সাহা, রাকেশ রায় ও সঞ্জয় সাহা জানান, দেবী দুর্গার একটি রূপ হচ্ছে কুমারী। তাঁরা কুমারী মায়েরRead More
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবরে ফুফুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
সৌদি আরবে বাংলাদেশি যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর ফুফু আবেদা বেগম। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামের নজরুলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নজরুলের পরিবারের দাবি, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এ বিষয়ে আগে থেকে পরিবারকে জানানো হয়নি। বুধবার গণমাধ্যমের খবর থেকে তাঁরা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানতে পারেন। নজরুল ইসলাম (২৫) ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামের আব্দুল বাছিরের বড় ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে যাওয়ার প্রায় ছয়Read More
স্বচ্ছতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাছে প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। আজ ১৮ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ৩০টি প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলাRead More
আখাউড়া পৌরসভার উন্নয়নে ১৮৪ কোটি টাকার প্রকল্প
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ১৮৪ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের (ইউসিআরআইপি) আওতায় দুই ধাপে এসব উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তাবিত উপপ্রকল্পের তালিকাও তৈরি করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ, সেতু ও কালভার্ট নির্মাণ, হাঁটার পথ তৈরি, পুকুর ও জলাশয়ের সৌন্দর্যবর্ধন, সড়কবাতি স্থাপন, ডাম্পিং স্টেশন ও পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হবে। প্রথম ধাপে প্রায় ১০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় দুই ধাপে পৌর এলাকারRead More



















