Monday, October 19th, 2026
স্বচ্ছতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাছে প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। আজ ১৮ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ৩০টি প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলাRead More
আখাউড়া পৌরসভার উন্নয়নে ১৮৪ কোটি টাকার প্রকল্প
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ১৮৪ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের (ইউসিআরআইপি) আওতায় দুই ধাপে এসব উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তাবিত উপপ্রকল্পের তালিকাও তৈরি করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ, সেতু ও কালভার্ট নির্মাণ, হাঁটার পথ তৈরি, পুকুর ও জলাশয়ের সৌন্দর্যবর্ধন, সড়কবাতি স্থাপন, ডাম্পিং স্টেশন ও পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হবে। প্রথম ধাপে প্রায় ১০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় দুই ধাপে পৌর এলাকারRead More
নবীনগরে আগুনে পুড়ল দুই দোকান, ক্ষতি ২০ লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. মামুন মিয়া ও শাহজালাল মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সলিমগঞ্জ বাজারের একটি মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মিষ্টির দোকান ও প্লাস্টিকসামগ্রীর একটি গুদামের মালামাল পুড়ে যায়।Read More
নাসিরনগরে শিক্ষককে সংবর্ধনা, উপহার পেলেন মোটরসাইকেল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফয়েজ মোল্লা সানীকে সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তাঁকে ১২৫ সিসির একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসায় শিক্ষকতার ১৮ বছর পূর্তি উপলক্ষে তাঁর প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা এ উদ্যোগ নেন। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ফয়েজ মোল্লা সানী দীর্ঘ ১৮ বছর ধরে মাদ্রাসাটিতে শিক্ষকতা করছেন। তাঁর হাতে প্রশিক্ষণ নিয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। স্থানীয়রা বলেন, একজন শিক্ষকের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন ভালোবাসা ওRead More
বাঞ্ছারামপুরে আগুনে পুড়ল বাক্প্রতিবন্ধী সোহাগের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অগ্নিকাণ্ডে মো. সোহাগ মিয়া নামে এক বাক্প্রতিবন্ধী ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ সোহাগের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘর ও ভেতরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয়Read More
ব্রাহ্মণবাড়িয়ার ইসরাত অক্সফোর্ডে, পেলেন পূর্ণ বৃত্তি
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে ওঠা ইসরাত জাহান সিদ্দিকী যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। পূর্ণ বৃত্তি নিয়ে বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে মাস্টার অব পাবলিক পলিসি (এমপিপি) প্রোগ্রামে পড়ছেন তিনি। ইসরাত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মানবাধিকার, নারী ও শিশুর অধিকার এবং ন্যায়বিচার নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইসরাতের শিক্ষাজীবন শুরু ব্রাহ্মণবাড়িয়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনে। পরে ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর আইন বিষয়ে পড়াশোনার জন্য ভর্তি হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। ২০১৮ সালে আইন বিষয়েRead More
নবীনগরে ইকবাল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইকবাল হোসেন (৪০) হত্যা মামলার প্রধান আসামি আলম মিয়াসহ দুজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের জয়দেবপুর ও গাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন জিয়াউল আলম ছোট্টু (৫৫)। তাঁরা দুজনই নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের বাসিন্দা।এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে খাগাতুয়া এলাকার ভোরের বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে বাজারসংলগ্ন একটি সেতুর পাশে হামলার শিকার হন ইকবাল হোসেন। পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতেRead More
বাঞ্ছারামপুরে মুকবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে মুকবুল হোসেন গুড্ডু (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার (১৭ অক্টোবর) মামলার আসামিদের তিন দিনের রিমান্ডে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলার পাঠামারা গ্রামের লোকজন উপজেলা প্রশাসনের কার্যালয় ও বাঞ্ছারামপুর মডেল থানার সামনে জড়ো হন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নিহত মুকবুল হোসেন গুড্ডু ছলিমাবাদ ইউনিয়নের প্রয়াত মোহন মিয়া ব্যাপারীর ছেলে। তিনি পাঠামারা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।Read More
বাঞ্ছারামপুরে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা
সাংবাদিকদের জীবনমান ও পেশাগত মানোন্নয়নে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গত শনিবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ইউনিট গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাঞ্ছারামপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী। সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি নিয়াজ মো. খান বিটু। বিশেষRead More
ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ভবনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহীRead More



















