Wednesday, October 21st, 2026
দেশ বরেণ্য জাতীয় নেতা ভাষা সৈনিক অলি আহাদের মৃত্যুবার্ষিকী পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা (এমপি) পিতা মহান ভাষা আন্দোলনের অন্যতম রূপকার, ভাষা সৈনিক অলি আহাদের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বাদ আসর উপজেলার শাহবাজপুর রুমিন ফারহানার বাসভবনের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ খান এর সঞ্চালনায় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর গ্রামের মুরুব্বি আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেকRead More
সরাইলে দূর্গাপুজায় ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার রোগীর চিকিৎসা সেবা
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দশমীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রমোদ-প্রসন্ন স্মৃতি সংসদ আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউ,পি চেয়ারম্যান মনসুর আহমেদ। বিকাল ৪ টা পর্যন্ত চলে চিকিৎসা সেবা। বুড্ডা গ্রামের সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের বিজিসি হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নিবেদিতা পাল, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ অনল চন্দ্র দাস, ন্যাশনাল ইনস্টিটিউটRead More
পুকুরের পানিতে ডুবে নবীনগরে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মেরকুটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ দুই ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের বলটি হাতছটকে পুকুরের পানিতে পড়ে যায়। ভাসমান বলটি পানি থেকে তুলতে গিয়ে প্রথমে একজন পুকুরে পড়ে তলিয়ে যেতে থাকে। এRead More
সরাইলে মদ খেয়ে পূজামণ্ডপে বিশৃঙ্খলার অভিযোগে ৩ মুসলিম যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি, পূজা কমিটির সদস্যদের ওপর চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নদ্দাপাড়ায় শ্রী অখিল চন্দ্র দাসের বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে পূজামণ্ডপে আবারও গিয়ে নাচানাচির প্রস্তুতির সময় দুজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় পূজামণ্ডপে এসে নিজেদের পছন্দমতো গান-বাজনা চালিয়ে নাচানাচি করার জন্য পূজা কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে।Read More
সরাইলে ঘাস কাটা নিয়ে টর্চলাইটের আলোয় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়Read More
ভোরের আলো ফোটার আগেই পাখিদের মিলনমেলা, খাবার জোটে কল্লা শাহ্ মাজারে
ভোরের আকাশে তখনো সূর্যের দেখা মেলেনি। চারপাশে হালকা অন্ধকার, প্রকৃতিজুড়ে নীরবতা। এরই মধ্যে মাজারের উঠানে ছড়িয়ে দেওয়া হলো ধান, চাল, গম আর রুটি। মুহূর্তেই চারদিক থেকে উড়ে এলো অসংখ্য কাক, কবুতর, দোয়েল ও চড়ুই পাখি। খাবার খেতে নেমে পড়ল তারা। পাখির ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠল মাজার প্রাঙ্গণ। এ যেন প্রতিদিনের চেনা এক সকাল, যেখানে মানুষের ভালোবাসায় পাখিদের জন্য সাজানো হয় খাবারের আয়োজন। বছরের পর বছর ধরে চলে আসা এই ব্যতিক্রমী রীতিতে ভোরের প্রকৃতি পায় অন্যরকম প্রাণচাঞ্চল্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত ঐতিহ্যবাহী কল্লা শহীদ (রহ.) মাজারRead More
কসবায় গ্যাসের পাইপলাইনে ছিদ্র, ২০ দিনেও কাটেনি আতঙ্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উচ্চচাপের গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধভাবে গ্যাস নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে গ্যাস সরবরাহ বন্ধ রেখে পাইপলাইনটি মেরামত করা হয়। তবে ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের ধোপাখলা, সাগরতলা ও নোয়াপাড়া এলাকার মধ্যবর্তী একটি নির্জন গ্রামীণ সড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র সালদা ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রেরRead More
নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোনাঘাট থেকে শ্যামগ্রাম হয়ে মাঝিয়ারা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কয়েকটি সেতুর সংযোগস্থলও ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন নবীনগরের পশ্চিমাঞ্চলের অন্তত পাঁচটি ইউনিয়নের বাসিন্দা। সড়কটি নবীনগর থেকে বাঞ্ছারামপুরের কড়ইকান্দি ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দেরRead More
খুপরি ঘরে বিছানায় শুয়ে কাতরাচ্ছে সেই কিশোরী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, অর্থাভাবে কিশোরীর চিকিৎসা ও ওষুধের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র মা-বাবা। গত ৭ অক্টোবর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গ্রামের একটি মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অটোরিকশায় তুলে নদীতীরের নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাত ১১টার দিকে তাকে বাড়ির পাশে রেখে যায় অভিযুক্তরা। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরদিনRead More



















