Tuesday, October 20th, 2026
‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’- গ্রেপ্তার হওয়ার আগে ফেসবুক অ্যাকাউন্টে এমন আক্ষেপের কথাই লিখেছিলেন নজরুল
‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’- গ্রেপ্তার হওয়ার আগে ২০২৩ সালের ৩ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন আক্ষেপের কথাই লিখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নজরুল ইসলাম মাহিন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সেই দুশ্চিন্তা আর দূর করা হলো না তার। মক্কায় নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর তার পুরোনো ফেসবুক পোস্টগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। নজরুল ইসলাম মাহিন নামের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, প্রবাসজীবনের শুরু থেকেই মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েন ও স্বপ্নের কথা নিয়মিতRead More
ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার মিলিতা, শোকে স্তব্ধ পরিবার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা গ্রামের তরুণী মিলিতা মেহজাবিন আলভী (২৩)। গত ১৬ অক্টোবর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মিলিতার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিলিতা মেহজাবিন আলভী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সেলিম মিয়ার সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত ১৬ অক্টোবর সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মেরিন ড্রাইভের পাশে পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেRead More
১৯ বছর চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল, পিপিপিতে পরিচালনার নীতিগত অনুমোদন
দীর্ঘ প্রায় ১৯ বছর বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় অবস্থিত কোকিল টেক্সটাইল মিলসটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মিলটি উন্নয়নের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘ডেভেলপমেন্ট অব কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া’ শীর্ষক প্রকল্পটি পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) সূত্রে জানা গেছে, কোকিল টেক্সটাইল মিলসের ১০ দশমিক ৫৮ একর জমি রয়েছে। প্রস্তাব অনুযায়ী, বেসরকারি অংশীদার নিজস্ব অর্থায়নে কারখানা নির্মাণ, রক্ষণাবেক্ষণRead More
সরাইলে কিশোরী নির্যাতন মামলায় ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীর ওপর সংঘটিত অপরাধের মামলায় নাঈম (২৪) নামে এজাহারভুক্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ও মোহাম্মদপুরের দুটি দলের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের বাসিন্দা। এর আগে শনিবার রাতে এ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি থেকে একটিRead More
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুলের সঙ্গে সুইটির বিয়ে ও হানিমুনের গল্পটি গুজব
সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ানো হচ্ছে। তবে তারা স্বামী-স্ত্রী নন বলে জানিয়েছেন নজরুলের বাবা আব্দুল বাছির। সুইটি আক্তারকে তাঁরা চেনেন না বলেও দাবি করেছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আব্দুল বাছির বলেন, “ছেলেকে কলেজে পড়ার সময় পরিবারের হাল ধরতে বিদেশে পাঠিয়েছিলাম। সে বিয়ে করল কখন? ওই মেয়ে নজরুলের স্ত্রী নয়, তাকে আমরা চিনিও না। শুনেছি, তারা একই জায়গায় কাজ করত। তাদের মরদেহ দেশে আসছে—এ তথ্যও ঠিক নয়।” নজরুল ইসলাম (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কালাইশ্রীপাড়া গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে ১০ বছর বয়সী ঈশিতা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়। কুমারী পূজা উপলক্ষে দুপুরের পর থেকেই পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়তে থাকে। শাস্ত্রীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার প্রতীকী রূপ কল্পনা করে পূজা-অর্চনা করেন ভক্তরা। পূজামণ্ডপে উপস্থিত গায়ত্রী সাহা, রাকেশ রায় ও সঞ্জয় সাহা জানান, দেবী দুর্গার একটি রূপ হচ্ছে কুমারী। তাঁরা কুমারী মায়েরRead More
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবরে ফুফুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
সৌদি আরবে বাংলাদেশি যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর ফুফু আবেদা বেগম। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামের নজরুলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নজরুলের পরিবারের দাবি, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এ বিষয়ে আগে থেকে পরিবারকে জানানো হয়নি। বুধবার গণমাধ্যমের খবর থেকে তাঁরা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানতে পারেন। নজরুল ইসলাম (২৫) ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামের আব্দুল বাছিরের বড় ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে যাওয়ার প্রায় ছয়Read More



















