November, 2026
চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা, কারণ জানালেন শিল্পমন্ত্রী
প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানার গ্যাসের চাহিদা পূরণে সরবরাহ সীমিত থাকায় আপাতত কারখানাটিতে উৎপাদন শুরুর সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা জানান। সংসদে নাদিয়া পাঠান পাপন বলেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খননRead More
বদলির আদেশের পরও সরাইল থানার ওসির দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়। তবে বদলির খবর ছড়িয়ে পড়ার পর ওসি মনজুর কাদের ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁর বদলির আদেশ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম বলেন, ‘আমরা বদলির আদেশের কাগজ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তাঁর দায়িত্ব পালনকালে তাঁকে ঘিরেRead More
ওসি খাইরুলের বদলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া, কেউ খুশি, কেউ জানালেন অসন্তোষ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমের ৫১ দিনের মাথায় বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর বদলির খবরে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ তাঁকে ভালো ও সৎ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সেবাপ্রাপ্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওসি খাইরুল আলমের কক্সবাজার জেলা পুলিশে বদলির খবর প্রকাশের পর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এসব প্রতিক্রিয়া জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মন্তব্যে ইন্দ্রজিৎ বণিক লিখেছেন, ‘আমাদের খাইরুল স্যার অনেক ভালো মানুষ ছিলেন।Read More
নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মো. সাফাকাত নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফাকাত ওই গ্রামের মো. শুভ মিয়া ও মোসা. খাদিজা আক্তার দম্পতির ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু সাফাকাত। একপর্যায়ে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। মাত্রRead More
মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ আটক ৪
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের এলাকা ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মো. মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), মো. স্বপন (২০) ও সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, লোহার কাটার, দুটিRead More
৫০ কেজি পঁচা-বাসি মিষ্টি-জিলাপি ধ্বংস, তিন প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতেRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসন। এ সময় দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাRead More
বিজয়নগরে এসআরবির অভিযানে ৩০০ কেজি গাঁজা জব্দ, পালালেন কারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় নুরুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে শনাক্ত করা হলেও তিনি ও তাঁর সঙ্গে থাকা অন্য কারবারিরা পালিয়ে যান। বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকার রামপুর থেকে মনিপুরগামী পাকা সড়কের পাশের একটি ফসলি জমিতে এ অভিযান চালানো হয়। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে দলটি ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে হামলার শিকার, গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মারামারি দেখতে গিয়ে হামলার শিকার হয়ে মো. সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনেরা ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন বাজারের পূর্ব পাশে বেপারহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবারক ও হানিফ নামে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।Read More
প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে অকার্যকর লঞ্চের সময়সূচি, অভিযোগ দিয়েও প্রতিকার নেই
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ঘাটে নির্ধারিত সরকারি সময়সূচি অনুযায়ী যাত্রীবাহী লঞ্চ ভিড়তে পারছে না বলে অভিযোগ উঠেছে। নরসিংদী–মরিচাকান্দি–সলিমগঞ্জ নৌপথে চলাচলকারী ১৪টি লঞ্চের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত ২৫ মিনিট পরপর চলাচলের সময়সূচি থাকলেও তা কার্যকর হচ্ছে না। লঞ্চ মালিকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকেরা লঞ্চ ভেড়াতে বাধা দিচ্ছেন। এতে একদিকে লঞ্চ মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। নির্ধারিত সময়ে লঞ্চ না পেয়ে অনেককে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে স্পিডবোটে যাতায়াত করতে হচ্ছে। নরসিংদী থেকে মরিচাকান্দি পর্যন্ত লঞ্চভাড়া ৬০ টাকা হলেওRead More



















