Thursday, November 12th, 2026
বিজয়নগরে এসআরবির অভিযানে ৩০০ কেজি গাঁজা জব্দ, পালালেন কারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় নুরুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে শনাক্ত করা হলেও তিনি ও তাঁর সঙ্গে থাকা অন্য কারবারিরা পালিয়ে যান। বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকার রামপুর থেকে মনিপুরগামী পাকা সড়কের পাশের একটি ফসলি জমিতে এ অভিযান চালানো হয়। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে দলটি ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে হামলার শিকার, গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মারামারি দেখতে গিয়ে হামলার শিকার হয়ে মো. সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনেরা ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন বাজারের পূর্ব পাশে বেপারহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবারক ও হানিফ নামে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।Read More
প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে অকার্যকর লঞ্চের সময়সূচি, অভিযোগ দিয়েও প্রতিকার নেই
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ঘাটে নির্ধারিত সরকারি সময়সূচি অনুযায়ী যাত্রীবাহী লঞ্চ ভিড়তে পারছে না বলে অভিযোগ উঠেছে। নরসিংদী–মরিচাকান্দি–সলিমগঞ্জ নৌপথে চলাচলকারী ১৪টি লঞ্চের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত ২৫ মিনিট পরপর চলাচলের সময়সূচি থাকলেও তা কার্যকর হচ্ছে না। লঞ্চ মালিকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকেরা লঞ্চ ভেড়াতে বাধা দিচ্ছেন। এতে একদিকে লঞ্চ মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। নির্ধারিত সময়ে লঞ্চ না পেয়ে অনেককে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে স্পিডবোটে যাতায়াত করতে হচ্ছে। নরসিংদী থেকে মরিচাকান্দি পর্যন্ত লঞ্চভাড়া ৬০ টাকা হলেওRead More
সরাইলে শিশুর প্রতি যৌন নির্যাতনের অভিযোগে নানা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনির প্রতি যৌন নির্যাতনের অভিযোগে গদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার ধর্মতীর্থ এলাকার বাসিন্দা। গত ১৭ অক্টোবর শিশুটির নানি তাকে বেড়ানোর কথা বলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়তলা এলাকার বাড়িতে নিয়ে যান। পরদিন শিশুটির শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তার মাকে ফোন করেন নানি।Read More
তিতাস কমিউটারে আগুন দেওয়ার ঘটনায় আটক রুনি ও মোরছালিনের বাড়ি কুমিল্লায়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক দুজন হলেন মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮)। তাঁদের বাড়ি কুমিল্লায়। বুধবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিং লাইনে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনটির ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ওRead More
চিনাইরে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপনের ঘটনা ঘটেছে। চিনাইর ডিগ্রি কলেজসংলগ্ন বালুর মাঠে অবস্থিত শহীদ মীর মুগ্ধ মঞ্চে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বর একই এলাকায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনা ঘটেছিল। চিনাইর গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উজ্জল আহমেদ জানান, বুধবার বিকেলে বিষয়টি জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তাঁর ধারণা, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মঞ্চে কালি লেপনের ঘটনা ঘটিয়েছে। দিনের বেলায় এমন ঘটনা ঘটলে কারও না কারওRead More
বদলি হলেন সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তাঁর নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। এর মধ্যে ১৪৫ জনRead More
৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলমকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে এ বদলি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তৎকালীন ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করে তাঁর স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। পদায়নের তারিখ থেকে হিসাব করলেRead More



















