Main Menu

Monday, November 2nd, 2026

 

‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানান সংসদ সদস্য। চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের একটি সরকারি পত্রের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি, বিজয়নগর উপজেলার একটি এবং আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়টি জানা যায়। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—সদরRead More


দিদার হত্যা: এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আসামিরা, বাবার কান্নায় ভারী মানববন্ধন

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিশোর দিদার হোসেন (১৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে ছেলের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন দিদারের বাবা, দাদি ও স্বজনরা। রোববার (১ নভেম্বর) দুপুরে নিহত দিদারের নিজ গ্রাম উপজেলার চৌবেপুর বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন মেহারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন মিয়া, কাজী মানিক, শিক্ষক ইসমাইল হোসেন, আবু সাহেল, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন হায়দার, আব্দুলRead More


বরিশল উপজেলা গঠনের প্রস্তাব, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া অচল করার হুঁশিয়ারি, জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সদর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে আন্দোলনের মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়া হবে। রোববার (১ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজারে উলামা ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটিRead More


This site is protected by wp-copyrightpro.com